সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি
সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র অভিযান। একটি আবাসনের ফ্ল্য়াটে তল্লাশিতে ৬ জন ED আধিকারিকের টিম। ন্যাশনাল হাইওয়ে থেকে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে তদন্ত। পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো রাজ্যেও চলছে তল্লাশি।
আরও পড়ুন –
- ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, আমেরিকার সঙ্গে ইরানের সংঘর্ষ অব্যাহত। হরমুজের আশপাশে আমেরিকার মিসাইল হানা। মিসাইল হানায় ৪ জনের মৃত্যু, ৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পাল্টা জর্ডনে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল আক্রমণ ইরানের। আমেরিকার হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষয়ক্ষতি। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে দাম চড়ছে তেলের। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়াল ৯৫ ডলার।
- পুজো মিটতেই ফের রাজ্যে হতে চলেছে ভোট। বিধানসভা ভোটে পালাবদলের পর প্রথমবার কোনও ভোট হতে চলেছে রাজ্য়ে। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক। সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার।
Post Comment