কুণাল ঘোষের চিঠির পরই সাড়া, অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের

কলকাতা: NRS-কাণ্ডে কুণাল ঘোষের চিঠির পরই সাড়া নবান্নের। অ্যাপেন্ডিক্স বাদ যাওয়া রোগীর পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর দফতরের। ভুক্তভোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিল মুখ্যমন্ত্রীর দফতর। গত ৩০ আগস্ট গলব্লাডারে স্টোন অপারেশন করতে গিয়ে এক ব্যক্তির অ্য়াপেন্ডিক্স বাদ পড়ার অভিযোগ উঠেছিল। NRS হাসপাতালের বিরুদ্ধে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। ভুক্তভোগী বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল পরে  ভর্তি হন আনন্দলোক হাসপাতালে। ভুক্তভোগীকে হাসপাতালে দেখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ

গত রবিবার অভিযোগ পেয়েই কুণাল ঘোষকে ফোন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। NRS হাসপাতাল খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা ঘটনা জানান কুণাল ঘোষ। চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে যোগাযোগ করা হয় গোপাল পোড়েলের সঙ্গে।

Previous post

‘এমন শিক্ষা দেব ভুলতে পারবে না’, ইরানের বিয়েবাড়িতে আমেরিকার মিসাইল হামলা, ১ শিশু-সহ মৃত অন্তত ৪

Next post

সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি

Post Comment

You May Have Missed