‘সব খেলা শেষ’ ভোটের সকালেই বড় দাবি শমীকের, মমতার বক্তব্য শুনে শুভেন্দু বলে দিলেন …

‘সব খেলা শেষ’ ভোটের সকালেই বড় দাবি শমীকের, মমতার বক্তব্য শুনে শুভেন্দু বলে দিলেন …

 

কলকাতা : সকাল সকাল ভোটের দিন রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সকাল তখন সাতটা বা সাড়ে সাতটা। এমন দৃশ্য কখনও দেখেছেন বলে মনে করতে পারে না শহরবাসী। কারণ এত সকাল সকাল ভোটের দিন বেরোন না তৃণমূল নেত্রী। কিন্তু এবার তিনি নিজের নিয়ম নিজেই ভেঙেছেন। বলছেন, সারাদিন দলনেত্রী হিসেবে রাস্তাতেই থাকবেন। ভোটের সকালেই তিনি অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের মধ্যেই নামিয়ে দেওয়া হচ্ছে তাঁর ব্যানার, ছিঁড়ে ফেলা হচ্ছে। 

এই অভিযোগ শুনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে ? কে খুলছে ! খুব অন্যায়। এসব কাজ তো তৃণমূলের কাজ। এত শক্তি কে পেয়ে গেল যে মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে ? সব খেলা শেষ। ‘আগে বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি। এখন বুথে বুথে ঘোরাচ্ছি, সব খেলা শেষ। ভবানীপুরে মমতার অভিযোগের পাল্টা কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য।  

এদিন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কতগুলো অবজার্ভার নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, যারা বাংলাকে বোঝে না…কালকে রাতে বাবাই  , ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত ২টোর সময় পৌঁছে গিয়েছে। CRPF ফোর্স রাজ্য পুলিশকে ছাড়া, স্থানীয় পুলিশকে ছাড়া তার বাড়িতে আক্রমণ করেছে।’ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের  বক্তব্যের উত্তরে শুভেন্দু অধিকারে বলেন, অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল  কোথাও টু শব্দ করতে পারেনি। এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না। জমায়েত করে রাখত, ভয় দেখাত। বাইক বাহিনীর দাপাদাপি থাকত, রেডিমেড লোকজনকে নিয়ে ওয়ার্ড লুঠ করত, গোটা ফাঁকা, শুনশান! এ গণতন্ত্রের মহোৎসব। নির্বাচন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে।  

দুদফার ভোটে জনতার রায় কোনদিকে,উত্তর মিলবে চৌঠা মে।

 

Previous post

Suvendu Adhikari: ভবানীপুরে শুভেন্দুর বড় দাবি, কথা বললেন ববি-কন্যা প্রিয়দর্শিনীর সঙ্গে

Next post

East Medinipur News: রোদ-ধুলো মাখা ৭২ দিনের সফর! মহাদেবের টানে ২১০ কিমি দণ্ডী কেটে চন্দনেশ্বর শিব মন্দিরে বাসুদেব, কেন এমন পদক্ষেপ

Post Comment

You May Have Missed