শেষ দিনের ভোটপ্রচারে মমতা, ভবানীপুরে শুভেন্দু
দ্বিতীয় দফা ভোটের আগে গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ (West Bengal News Today)। মিতালি বাগের গাড়িতে হামলা, ভাঙচুর। আহত সাংসদ, ভর্তি হাসপাতালে।
দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে এই পরিস্থিতি , (West Bengal Live News Today) হুগলির জেলাশাসকের চাঞ্চল্যকর রিপোর্ট। CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। রিপোর্ট পৌঁছল কমিশনে।
বিজেপির প্রচার মিছিল ঘিরে সংঘর্ষ। উত্তপ্ত গোঘাট (Bengal Top Headlines Today)। বেশ কয়েক জন জখম। ভাঙচুর গাড়ি-বাইকে। পুলিশের লাঠিচার্জ। প্রচারের গাড়িতে লাঠি-রড এনেছিল বিজেপি, পাল্টা তৃণমূল।
জগদ্দলে প্রধানমন্ত্রীর সভার আগে এলাকায় তুলকালাম। থানার সামনে বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। গ্রেফতার পুরসভার তৃণমূল কাউন্সিলর-সহ ৪।
জগদ্দলে সংঘর্ষ, থানার গেট বন্ধ করতে বাধ্য হল পুলিশ। কোথাও দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে, অভিযোগ ভাটপাড়ার বিজেপি প্রার্থীর।
বেছে বেছে তৃণমূলের লোকজনকে গ্রেফতার। ভাটপাড়া থানায় বিক্ষোভ তৃণমূলের। রাতে কোথাও দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে, দাবি বিজেপি প্রার্থীর, সকালে টহল।
দ্বিতীয় দফার ভোটের মুখে গ্রেফতার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। পুলিশকে শাসানোর অভিযোগ বর্ধমান পুরসভার ধৃত কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের বিরুদ্ধে।
দ্বিতীয় দফার ভোটের মুখে বাড়ছে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি। এবার নারায়ণপুরের IC-কে শাসানি তাপস চট্টোপাধ্যায়ের, ভিডিও ভাইরাল।
১৯ মার্চ ভাঙড়ে বিস্ফোরণ, ভোট-সন্ত্রাসের জন্যেই তৈরি হচ্ছিল বোমা। NIA তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভোটের ২ দিন আগে মিলল বোমা।
বিজেপি বিধায়করাই ঠিক করবেন পরের মুখ্যমন্ত্রীর নাম, ঘোষণা অমিত শাহের। দ্বিতীয় দফার আগে জয় নিয়ে নিশ্চিত বিজেপি।
সারা বাংলায় একটাই স্লোগান, পাল্টানো দরকার, জগদ্দলের জনসভায় দাবি প্রধানমন্ত্রীর।
বন্ধ কারখানা, ব্যারাকপুরে শুধু বোমার কারখানা, বেড়েছে তৃণমূলের সিন্ডিকেটের দাপট, অভিযোগ প্রধানমন্ত্রীর।
আজ থেকেই বাইক র্যালি, একাধিক বাইক চলাচলে নিষেধাজ্ঞা। গাড়িতে কেন নয় বিধি? বিহার-অসমেও কি একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের।



Post Comment