Cooch Behar News: গাছের ডাল নিয়ে বিবাদ! ভাইপোর বিরুদ্ধে কাকাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কোচবিহারে রক্তারক্তি কাণ্ড

Cooch Behar News: গাছের ডাল নিয়ে বিবাদ! ভাইপোর বিরুদ্ধে কাকাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কোচবিহারে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

Cooch Behar News: ঝড়ে ভেঙে পড়েছিল গাছের ডাল। সেই নিয়ে বিবাদ থেকে কোচবিহারে রক্তারক্তি কাণ্ড। নিজের ভাইপোর বিরুদ্ধে কাকাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি
তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি

তুফানগঞ্জ, কোচবিহারঃ ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল নিয়ে বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড। ভাইপোর বিরুদ্ধে কাকাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। সোমবার সকালে কোচবিহারের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ চিলাখানা এলাকায় ঘটনাটি ঘটেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি।

আহত ব্যক্তি জানান, গতকাল রাতে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছিল। সেই নিয়ে ভাইপোর সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। এর মাঝেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে মাথা ফেটে গেলে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভরা গ্রীষ্মে কোচবিহারে ঝড়বৃষ্টির দাপট চলছে। গতকাল এর জেরেই দক্ষিণ চিলাখানা এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ে। সেই নিয়ে বিবাদ থেকে এদিন ঘটে যায় এক রক্তারক্তি কাণ্ড। নিজের ভাইপোর বিরুদ্ধে কাকাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বিষয়টি থানা-পুলিশ অবধি গড়িয়েছে। দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। আগামীদিনে এই ঘটনায় কোন মোড় আসে সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: গাছের ডাল নিয়ে বিবাদ! ভাইপোর বিরুদ্ধে কাকাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কোচবিহারে রক্তারক্তি কাণ্ড

Post Comment

You May Have Missed