রাহুলের মৃত্যু বিতর্কে বন্ধ ‘চিরসখা’! ‘বেকার ভাতা’-র ফর্মের খোঁজ চেয়ে পোস্ট ধারাবাহিকের অভিনেতা

রাহুলের মৃত্যু বিতর্কে বন্ধ ‘চিরসখা’! ‘বেকার ভাতা’-র ফর্মের খোঁজ চেয়ে পোস্ট ধারাবাহিকের অভিনেতা

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: মাত্র ১ সপ্তাহ আগের ঘটনা। গত রবিবার, ঠিক আজকের দিনেই ঘটে গিয়েছিল দুর্ঘটনাটা। তালসারিতে আউটডোর শ্যুটিং চলছিল ‘ভোলে বাবা পার করেগা’-র। শট দিচ্ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) আর শ্বেতা মিশ্র। কিন্তু সেই সময়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনাটা। শোনা যায়, হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে জলে পড়ে যান শ্বেতা, তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন রাহুল ও। নায়িকাকে বাঁচানো গেলেও, বাঁচানো যায়নি নায়ককে। জলে তলিয়ে যান রাহুল। রাহুলের মৃত্যুর খবর কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা বাংলায়।

রাহুলের মৃত্যুর জের, বন্ধ হল ‘চিরসখা’

রাহুলের মৃত্যু নিয়ে বিতর্কের জেরে, শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-কে সাময়িক বয়কট করা হয়েছে। এই প্রযোজনা সংস্থার ছাতার তলাতেই ছিল ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ আর ‘চিরসখা’। প্রশ্নের মুখে Organinc Studios Pvt Limited-এর ধারাবাহিক ‘কনে দেখা আলো’-ও। আজ বন্ধ রয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং। মঙ্গলবার টলিউডে একটি দীর্ঘ মিটিংয়ের পরে জানানো হয়, যতক্ষণ না রাহুলের মৃত্যুর সঠিক কারণ নিয়ে বিবৃতি দিচ্ছে ওই প্রযোজনা সংস্থা, ততক্ষণ পর্যন্ত এই সংস্থার সঙ্গে কাজ করবে না টলিউডের কেউ! এখনও পর্যন্ত রাহুলের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার তরফে স্পষ্ট কারণ জানানো হয়নি বলেই, ক্ষোভ জমেছে গোটা টলিউডের মনেই। অন্যদিকে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ আর ‘চিরসখা’। ইতিমধ্যেই ‘ভোলে বাবা পার করেগা’ -র সম্প্রচার শেষ হয়ে গিয়েছে। রবিবার শেষ সম্প্রচার হবে ধারাবাহিক ‘চিরসখা’-র।

‘বেকার ভাতা’-র পোস্ট অভিনেতার

‘চিরসখা’ মুক্তির পরে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, অভিনেতা ভিভান ঘোষ (Vivan Ghosh)। সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লিখেছেন, ‘বেকার ভাতার ফর্ম কোথা পাওয়া যায়, একটু জানাবেন। আজ থেকে ‘চিরসখা’-র সবাই তো বেকার। সেই কারণেই সবাই জানতে চাইছে। কী দোষ ছিল বলুন তো আমাদের?’ সোশ্যাল মিডিয়ায় এর আগেও আরেকটি পোস্ট করেছিলেন ভিভান। সেখানে তিনি ম্যাজিক মোমেন্টস-এর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি লিখেছিলেন, ম্যাজিক মোমেন্টস শিল্পীদের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখেই বলেই অনেক বয়জ্যেষ্ঠ শিল্পীরা কেবল এখানেই কাজ করেন। সেই পোস্ট করে কটাক্ষের শিকার হতে হয়েছিল ভিভানকে। আজও বেকার ভাতার পোস্ট করার পরে ভিভানকে কটাক্ষ করেছেন রানা সরকার। প্রযোজক ভিভানের নাম না করে বলেছেন, বেকার ভাতার ফর্ম না চেয়ে অভিনেতার উচিত অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা। এর পাল্টা ভিভান ফের লিখেছেন, তিনি নিজের জন্য না, টেকনিশিয়ান্সদের স্বার্থেই কথা বলেছেন।

Post Comment

You May Have Missed