ইরানে সংঘর্ষবিরতি, লাফিয়ে ২,৬০০ পয়েন্টের বেশি বাড়ল সেনসেক্স!
পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি ঘোষণার পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। এপ্রিলের ৮ তারিখ বাজার খুলতেই এক লাফে ২,৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। ৭৫০ পয়েন্টের বেশি বাড়ল আরও এক শেয়ার সূচক নিফটি ৫০। ইতিমধ্যেই ৭৭,২০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছে সেনসেক্স। আবার নিফটি ৫০ পার করেছে ২৩,৮০০ পয়েন্ট।
৪.৭ শতাংশের বেশি বেড়েছে ব্যাঙ্ক নিফটি ও BSE ব্যাঙ্কেক্স। পরিচট সংস্থাগুলোর মধ্যে বাজার খোলার পরপরই প্রায় ১৩ শতাংশ বেড়েছে ইজ মি ট্রিপের শেয়ারের দাম। এ ছাড়াও অশোক লেল্যান্ডের শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশের বেশি। টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলসের শেয়ারের দাম বেড়েছে ৯ শতাংশের বেশি।
এ ছাড়াও আদানি গ্রিন এনর্জীর শেয়ারের দাম বেড়েছে ১২ শতাংশের বেশি। ১০ শতাংশের বেশি দাম বেড়েছে শ্রীরাম ফাইন্যান্সের শেয়ারের দাম। মিড ক্যাপ সংস্থাগুলোর মধ্যে প্রায় ১০ শতাংশ দাম বেড়েছে আদানি টোটাল গ্যাসের। এল অ্যান্ড টি ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে ৯ শতাংশের বেশি।
এ ছাড়াও দাম বেড়েছে স্মলক্যাপ সংস্থাগুলোর শেয়ারেরও। ১০ শতাংশের বেশি দাম বেড়েছে চোলামণ্ডলম ফাইন্যান্সের। ৮ শতাংশের বেশি দাম বেড়েছে আদিত্য বিড়লা রিয়েল এস্টেটের।



Post Comment