Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে ৪২টি জনসভা করাতে চায় বঙ্গ বিজেপি, মিলেছে ২৭টির অনুমোদন!
Last Updated:
গত রবিবার কোচবিহারে জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলায় বিজেপি-র নির্বাচনী স্লোগানও বেঁধে দিয়ে গিয়েছেন তিনি৷
রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে ৪২টি জনসভা করার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ রাজ্য বিজেপি সূত্রে এমনই খবর৷ ইতিমধ্যেই ২৭টি সভার অনুমোদনও পাওয়া গিয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর৷
জানা গিয়েছে, রাজ্য বিজেপি-র পক্ষ থেকে প্রধানমন্ত্রী জন্য ৪২টি জনসভার তালিকা দিনক্ষণ সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছিল৷ তার মধ্যে ২৭টি সভার ছাড়পত্র চলে এসেছে৷ পরিস্থিতি এবং সম্ভাবনা খতিয়ে দেখে বাকি সভাগুলির অনুমোদন দেওয়া হবে বলে বিজেপি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে৷ তবে সবমিলিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে রাজ্যে ৪২টি সভা করাতে মরিয়া রাজ্য নেতৃত্ব৷ তার মধ্যে একটি সভা ইতিমধ্যেই কোচবিহারে হয়েছে৷
আজই রাজ্যে তিনটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ হলদিয়া, আসানসোন এবং সিউড়িতে জনসভা করার কথা রয়েছে তাঁর৷
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে প্রধানমন্ত্রীর প্রচার শুরু হবে৷ হলদিয়ায় সকাল সাড়ে ৯টায় প্রথম জনসভা করবেন প্রধানমন্ত্রী৷ বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে এবারেও ভাল ফল করার আশায় রয়েছে বিজেপি৷ শুভেন্দু অধিকারীর খাসতালুক হলদিয়া থেকেই প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী৷
এর পর বেলা ১২টায় আসানসোলে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ আসানসোলের পোলো ময়দানে সভা করার কথা রয়েছে তাঁর৷ পশ্চিম বর্ধমান জেলাতেও বিজেপি-র শক্তি যথেষ্টই উল্লেখযোগ্য৷ বেলা ২ টোয় প্রধানমন্ত্রী শেষ সভা করবেন বীরভূমের সিউড়িতে৷
Kolkata,West Bengal
Apr 08, 2026 11:53 PM IST




Post Comment