রাজের সঙ্গে ছবি পোস্ট করতেই কটাক্ষ, কমেন্টবক্স নিয়ন্ত্রিত করে দিলেন শুভশ্রী!

রাজের সঙ্গে ছবি পোস্ট করতেই কটাক্ষ, কমেন্টবক্স নিয়ন্ত্রিত করে দিলেন শুভশ্রী!

কলকাতা: নির্বাচনের একেবারে শেষলগ্নে প্রচারে নেমেছিলেন তিনি। তাঁর ও তাঁর পরিচালক স্বামীকে দেখার জন্য, উপচে পড়েছিল ভিড়। তবে সেই ভিড়ের ফল হল না ভোটবাক্সে। ব্যারাকপুরে পরাজয় হল, পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে বড় মার্জিনে পরাজিত হয়েছেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কাউন্টিং স্টেশন থেকে বেরনোর সময়ে রাজকে কাদা ছুঁড়ে মারা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই ভিডিও। রাজের ওপরেও ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেক মানুষ। আর এই পরিস্থিতিতেই, রাজের পাশে দাঁড়ালেন, স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। 

শুভশ্রীর রাজ-বার্তা

নির্বাচনের ফল ঘোষণা ও তারপরে সাধারণ মানুষদের ক্ষোভ যখন উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, তখনই সোশ্যাল মিডিয়ায় রাজের একাধিক ছবি পোস্ট করে নেন শুভশ্রী। সঙ্গে লেখেন, ‘আমাদের সুপারহিরো। আমাদের গর্ব। আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু’। এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে, কটাক্ষ শুরু হয় শুভশ্রীকে ঘিরেও। নায়িকা এরপরে তাঁর কমেন্টবক্স লিমিটেড করে দেন। অর্থাৎ যে কেউ চাইলেই মন্তব্য করতে পারবেন না অভিনেত্রীর পোস্টে। তবে এই পোস্টের মাধ্যমে শুভশ্রী বুঝিয়ে দেন যে, রাজ নির্বাচনে হেরে গেলেও, তাঁর খারাপ সময়ে তিনি পাশেই রয়েছেন। 

প্রচার থেকে পুজো, পাশে ছিলেন শুভশ্রী

নির্বাচনের একেবারে শেষলগ্নে ব্যারাকপুরে ও অন্যান্য জায়গায় একাধিক রোড শো করেছেন শুভশ্রী। তাঁদের দেখতে ভিড় উপচে পড়েছিল। শুভশ্রী অবশ্য সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেননি কখনোই। তবে ২০২১ সালেও তিনি রাজের সঙ্গে প্রচার করেছিলেন। এবারে প্রচারের শেষে, রাজের সঙ্গে মন্দিরে পুজো দিতেও ছুটে গিয়েছিলেন শুভশ্রী। তবে নির্বাচনে এইসব কোনোকিছুরই প্রভাব দেখা গেল না। বিদায়ী বিধায়ক রাজ, হারলেন কৌস্তভের কাছে। রাজ অবশ্য হারের পরে এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর আরও এক পরিচয় রয়েছে, তিনি পরিচালক ও। একাধিক সাক্ষাৎকারে রাজ বারে বারেই বলেছেন, তাঁর পরিচালক সত্ত্বার ওপর দল হস্তক্ষেপ করেনি কখনও।

আরও পড়ুন: Saurav Das:’মানসিক অত্যাচার, চিৎকার করে কেঁদেছি হলের বাইরে গিয়ে’, তৃণমূলের হারের পরেই বিস্ফোরক পোস্ট সৌরভ দাসের!

 



Previous post

তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা, কে হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা ?

Next post

North Dinajpur News: হাতাহাতির মাঝেই ব্যাগ থেকে বেরল বোমা! চোপড়ার বাজার এলাকায় মারাত্মক কাণ্ড, ছুটে এল পুলিশ

Post Comment

You May Have Missed