‘যুবসাথী’-র ‘দরখাস্ত’ নিয়ে এবার জরুরি বার্তা মমতার,

‘যুবসাথী’-র ‘দরখাস্ত’ নিয়ে এবার জরুরি বার্তা মমতার,

কলকাতা: কাল বাদে পরশু ভোট। বিধানসভা নির্বাচনের আগে, একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। চারিদিকে কড়া নজর কমিশনের। এরই মাঝে কোথাও ভুরি ভুরি প্রতিশ্রুতি, কোথাও আবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। তবে এই সবকিছুর মাঝেই ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফিরল ‘যুবসাথী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রসঙ্গ।

[yt]https://youtu.be/3CxiQbI9YE4?si=cqwynxtLkMdT-XnA[/yt]

আরও পড়ুন, "লক্ষ্মী মাকে কিপটে বানিয়ে দিয়েছে ১৫০০ টাকা দিয়েই.." ! মমতাকে তুলোধনা অসমের মুখ্যমন্ত্রীর

‘যুবসাথী’ নিয়ে কী বার্তা মমতার ?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চালাবে। যতদিন আমার মা-বোনেরা, জীবিত থাকবেন, ততদিন পাবেন। কারও কাছে ভিক্ষে নেওয়ার দরকার নেই। যুবসাথী চলছে, চলবে।  আরও দরখাস্ত করে, আবার পাবেন। কর্মসংস্থান আমরা করে দেবো। এখনও যার কাঁচা বাড়ি আছে, তাঁর পাকা বাড়ি করে দেবো।  এখনও যেই বাড়িতে কলের জল পৌঁছয়নি, আমরা পৌঁছে দেব।’

সরকারে আসার পর কী কী কাজ হয়েছে ? "জমি দিলাম আমরা, বাড়ি বানিয়ে দিলাম আমরা.."

সরকারে আসার পর কী কী কাজ হয়েছে তা মনে করাতে তিনি আরও বলেন, অনেক কাজ করা হয়েছে। শুধু একটাই দেখুন না, কল্যাণী এক্সপ্রেসওয়ে তো তোমাদের এখান দিয়ে যায় ? শুধু কল্যাণী এক্সপ্রেসওয়েটা দেখুন। আগে কতক্ষণ লাগত যাতায়াত করতে ? এখন ফুরুৎ করে ওঠেন, আর পুরুৎ করে চলে আসেন। প্লেনের থেকেও আগে চলে যায় মানুষ। আমি বড় মার মন্দিরে গিয়েছিলাম, অবাক হয়ে গেলাম দেখে। ..ওখানে ৪৮ টা বাড়ি ছিল হচ্ছিল না, স্বাভাবিকভাবে বসতবাড়ি ছেড়ে তো কেউ উঠতে চায় না। আমি ওদের বললাম, আপনারা দিন জায়গাটা, আমি আপনাদের কথা দিচ্ছি, যেমন বাড়ি ছিল, সেই বাড়ি বানিয়ে দেব। জমি দিলাম আমরা, বাড়ি বানিয়ে দিলাম আমরা, তাঁরা আমাদের সহযোগিতা করল, তাই কল্যাণী এক্সপ্রেসটা করে দিলাম।'

নাম না করেই কেন্দ্রকে কটাক্ষ

মমতার সংযোজন, এই দক্ষিণশ্বের নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে ব্যারাকপুর, মেট্রোরেল, এটা আমার সময় করা, …একটা করে স্টেশন করছে, আর একটা করে ফিতে কাটছে, নাম না করেই কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। ..২০০৯ সালে করে এসেছি, আজকে কয়বছর হল ? তো এতদিন কি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলে ? এক পয়সাও বাংলায় দেয় না। ..নেতাজিকে বলে সন্ত্রাসবাদী ! বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা ! ‘ তীব্র কটাক্ষ করেন তিনি।

Previous post

‘হাত জোর করে অনুরোধ করছি…’, দু-হাত দিয়ে কাঁটা বেছে খেলেন রুই-পোস্ত! বাংলায় প্রচারে এসে কী বললেন অনুরাগ ঠাকুর?

Next post

Education Fair: উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর কোন পথে চললে মিলবে চাকরি? পড়ুয়াদের সঠিক দিশা দেখাতে নয়া উদ্যোগ নদিয়ায়

Post Comment

You May Have Missed