যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি

যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি

কলকাতা : আমার বিশ্বাস, ছবিটা দেখার পর মোবাইল ফোনটা বের করে সেই নম্বরটা ডায়াল করে জিজ্ঞেস করবেন, “কেমন আছিস বা কেমন আছ বা তোর সঙ্গে একটু দেখা হতে পারে। ”  বলছিলেন যীশু সেনগুপ্ত। এবিপি লাইভের সঙ্গে তাঁর নতুন ছবি অভিমান নিয়ে অকপট আলোচনায় বসে জীবনের অন্যতম দর্শনের কথা বলছিলেন যীশু। 

‘অভিমান’.. বাঙালির জীবনে এ এক বড় মধুর ব্যথা, যাকে খুলে বলা যায় না পুরোটা। সেই ‘অভিমান’-কে নিয়েই যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত নতুন সিনেমা। যীশু আর সৌরভ পাল (Saurav Das)-এর প্রযোজনা সংস্থা, ‘হোয়াই সো সিরিয়াস’, এর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। সেই সিনেমা নিয়ে, এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে, জীবনের অজানা অনেক গল্প শোনালেন যীশু সেনগুপ্ত। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক, বাবাকে দাহ করে এসে, শ্যুটিং ফ্লোরে পেশাদারিত্বের সঙ্গে শ্যুটিং শেষ করা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ফোন ধরতে না পারার আক্ষেপ, প্রথম প্রযোজনা নিয়ে চিন্তা, আবেগ… সমস্ত কিছুই উজাড় করে দিলেন প্রযোজক অভিনেতা যীশু সেনগুপ্ত। শুনল, এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)।

Previous post

Tina Bhowmik Saha Gold Recovery: মাঝরাতে সব্যসাচীকে নিয়ে হানা পুলিশের, বাড়িতে ছিলেন টিনা? মুখ খুললেন তৃণমূলনেত্রীর শাশুড়ি, বাবা

Next post

‘ডিজে মন্তব্য’ মামলায় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! সংগ্রহ করা হবে কণ্ঠস্বরের নমুনা

Post Comment

You May Have Missed