Tina Bhowmik Saha Gold Recovery: মাঝরাতে সব্যসাচীকে নিয়ে হানা পুলিশের, বাড়িতে ছিলেন টিনা? মুখ খুললেন তৃণমূলনেত্রীর শাশুড়ি, বাবা

Tina Bhowmik Saha Gold Recovery: মাঝরাতে সব্যসাচীকে নিয়ে হানা পুলিশের, বাড়িতে ছিলেন টিনা? মুখ খুললেন তৃণমূলনেত্রীর শাশুড়ি, বাবা

Last Updated:

নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গ জননী সংগঠেনর সভানেত্রী ছিলেন টিনা৷ সেই সূত্রেই কলকাতায় যাতায়াত বাড়ে তাঁর৷ কলকাতার তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীদের সান্নিধ্যে আসেন টিনা ভৌমিক সাহা৷ এভাবেই সব্যসাচী দত্তের সঙ্গেও পরিচয় হয় টিনার, বাড়ে ঘনিষ্ঠতা৷

নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক৷
নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক৷

সমীর রুদ্র, তেহট্ট: সোমবার মাঝরাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ায় তাঁর ঘনিষ্ঠ তৃণমূলনেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ৷ নদিয়ার তৃণমূলনেত্রী টিনার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে সব্যসাচী দত্তের নামে থাকা তিন কেজিরও বেশি গয়না৷ বিধাননগর পুলিশের পক্ষ থেকে টিনা ভৌমিক সাহাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে৷

সোমবার রাতে পুলিশের হানা, মুখ খুললেন টিনার শাশুড়ি

নদিয়ার তেহট্ট থানা এলাকায় নাজিরপুরে টিনা ভৌমিক সাহার শ্বশুরবাড়ি৷ তাঁর বাপের বাড়ি করিমপুর থানা এলাকার কিশোরপুরে৷ সোমবার রাতে সব্যসাচী দত্তকে নিয়ে এই দুই বাড়িতেই হানা দেয় পুলিশ৷

টিনার শাশুড়ি অর্চনার সাহার অবশ্য দাবি, সোমবার রাতে পুলিশ যখন অভিযানে আসে তখন টিনা বাড়িতে ছিলেন না৷ স্বামী নিলয়ের সঙ্গে সোমবার সকালেই তিনি কলকাতায় চলে আসেন বলে দাবি করেছেন টিনার শাশুড়ি৷ তিনি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলেই দাবি অর্চনাদেবীর৷ তবে সব্যসাচী দত্তের সোনা কেন তাঁর পুত্রবধূ নিজের কাছে রেখেছিলেন, সে সম্পর্কে তাঁর বিশেষ কোনও ধারণা নেই বলেই দাবি করেছেন ওই বৃদ্ধা৷

কী বলছেন টিনার বাবা?

টিনার বাবা কাঞ্চন সাহার অবশ্য দাবি, সোনা উদ্ধার নিয়ে সংবাদমাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে৷ তৃণমূলনেত্রীর বাবার দাবি, তাঁদের বাড়ি থেকে ৬০০ গ্রাম মতো সোনা উদ্ধার করেছে পুলিশ৷ সে সমস্ত সোনাই তাঁর দুই মেয়ের বলে দাবি কাঞ্চনবাবুর৷ তিনি বলেন, কোনও দিন কোনও অসৎ উপায়ে এক পয়সা উপার্জন করেছি, এমন অভিযোগ কেউ করতে পারবে না৷

নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিকের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে দাবি৷ সেই সূত্রেই টিনার বাড়িতে ওই গয়না রাখা ছিল বলে অভিযোগ৷ টিনার বাড়ি ছাডা়ও মঙ্গলবার সল্টলেকের একটি ব্যাঙ্ক থেকে সব্যসাচী দত্তের নামে আরও ৩ কেজি গয়না এবং ১ কেজির বেশি রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ৷

Post Comment

You May Have Missed