বড় খবর, হরমুজ প্রণালী অতিক্রম করল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ

বড় খবর, হরমুজ প্রণালী অতিক্রম করল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ

নয়াদিল্লি : অপরিশোধিত তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গেছে। শুধু তা-ই নয়, মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ-মন্ত্রক জানিয়েছে যে, গত সপ্তাহে উত্তেজনা প্রশমনের বিষয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার পর ভারত থেকে আরও দু’টি জাহাজ পারস্য উপসাগরের উদ্দেশে রওনা হয়েছে।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে উভয়মুখী বাণিজ্যিক জাহাজের চলাচল অবাধ চলাচলের ওপর আরোপিত বিধি-নিষেধ শিথিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (External Affairs Ministry Spokesperson Randhir Jaiswal) সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, নয়াদিল্লি আশা করছে যে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর কারণে এই গুরুত্বপূর্ণ জলপথের পশ্চিমে আটকা পড়া ভারতীয় পতাকাবাহী ১০টি জাহাজ এখন ভারতের দিকে অগ্রসর হতে পারবে।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে গত ১৭ জুন মউ স্বাক্ষর করেছে ইরান ও আমেরিকা। তাতে ১৪টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আরও সমঝোতার রাস্তাও তৈরি করে রেখেছে উভয়পক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল এবং জ্বালানি ও বাণিজ্যের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করার ওপর ভারত জোর দিয়েছে। উল্লেখ্য, ইরানি কর্তৃপক্ষ এই প্রণালীটি অনেকাংশে বন্ধ করে দিয়েছিল। গুরুত্বপূর্ণ এই জলপথ এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়সওয়াল বলেন, “বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয় পতাকাবাহী ১০টি জাহাজ অবস্থান করছে। সংঘাত শুরুর সময় এগুলি সেখানে আটকা পড়েছিল। তবে এই ১০টি ছাড়াও আরও দু’টি ভারতীয় জাহাজ এদিক থেকে পারস্য উপসাগরে প্রবেশ করেছে; অর্থাৎ, সেখানে এখন জাহাজ-চলাচল অব্যাহত রয়েছে।”

জয়সওয়াল জানান, গত ১৭ জুন ইরান ও আমেরিকার মধ্যে মউ স্বাক্ষরের পর থেকে ভারতগামী ১১টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই জাহাজগুলোর মধ্যে রয়েছে ভারতের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাঙ্কার (যার প্রতিটিতে ২ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আছে), একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলের ট্যাঙ্কার, একটি বিদেশি পতাকাবাহী এলপিজি (LPG)বাহী জাহাজ এবং সার বহনকারী ছয়টি বিদেশি পতাকাবাহী বাল্ক কেরিয়ার। US-Iran Deal

এই পরিস্থিতিতে জয়সওয়াল আশা-প্রকাশ করে বলেন, “এটা আমাদের আশা, প্রত্যাশা যে ভারতীয় পতাকাবাহী বাকি জাহাজগুলিও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হবে।” Strait of Hormuz

Post Comment

You May Have Missed