‘মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন, সবকিছু ছেড়ে..’, দলীয় এই প্রার্থীকে প্রশংসায় ভরালেন অভিষেক

‘মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন, সবকিছু ছেড়ে..’, দলীয় এই প্রার্থীকে প্রশংসায় ভরালেন অভিষেক

হরিণঘাটা : “মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন। সবকিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করার জন্য আপনাদের কাছে এসেছেন।” ঠিক এই ভাষাতেই দলীয় প্রার্থীকে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন হরিণঘাটার ৪ নং গেট প্লে গ্রাউন্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের সমর্থনে জনসভা করেন তিনি। দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, “বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে। আর তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। তাই আমার-আপনার সবার প্রার্থী…তৃণমূলের প্রার্থী…আমার দীর্ঘদিনের সহকর্মী রাজীব বিশ্বাসকে…উনি চাকরি-বাকরি সব ছেড়ে এসেছেন। মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন। ডাক্তারি করে। সবকিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করার জন্য আপনাদের কাছে এসেছেন, এই মাটির ছেলে হয়ে। রাজীবকে জেতান। জোড়াফুল ভোট দিয়ে আগামীদিনে তৃণমূলকে জিতিয়ে বিজেপির জমানত বাজেয়াপ্ত করুন। ৪ তারিখ ভোট-বাক্স যখন খুলবে এমনভাবে জবাব দেবেন, অসীম সরকাররা যেন চোখে পদ্মফুলের জায়গায় সর্ষেফুল দেখেন।” West Bengal Election 2026

প্রার্থী রাজীবের সঙ্গে তাঁর সু-সম্পর্কের কথা উল্লেখ করে গোড়াতেই অভিষেক বলেন, “দ্বিতীয় দফার ভোটে আজকেই প্রচার শেষ। সাধারণত এই দিনটা আমি আমার লোকসভা কেন্দ্রের বাইরে যাই না। তার কারণ, শেষ দফায় ডায়মন্ড হারবারে বরাবর ভোট হয়। আমি চেষ্টা করি বাকি সব কভার করে ভোটের শেষ প্রচারটা ডায়মন্ড হারবারের মাটিতে করতে। কিন্তু, যেহেতু এখানে রাজীব দাঁড়িয়েছেন, উনি আমার পরিবারেরই একজন। আমি যদি আজ শেষ দফায় নদিয়ায় হরিণঘাটার এই মাটিতে না থাকতাম, তাহলে প্রচারে কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যেত। এখানে যার যা দাবি রয়েছে, এমন এক জনকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, নদিয়া জেলার ভূমিপুত্র…দীর্ঘদিন ধরে ছাত্র-যুব রাজনীতি করে ধাপে ধাপে উঠে এসেছেন। আমি যখন ২০২৪ সালে সেবাশ্রয় করি, আমার বিভিন্ন মডেল ক্যাম্প থেকে শুরু করে, ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা , বজবজ, সাতগাছিয়া যে পাঁচ-সাতজন একা হাতে দায়িত্ব সামলেছেন, তাঁদের মধ্যে রাজীব বিশ্বাস একজন। শুধু উন্নয়ন নয়, তৃণমূলের প্রতিনিধি এখানে জেতার পর ২০২৬ সালের ডিসেম্ব বা ২০২৭-এর জানুয়ারিতে এখানে সেবাশ্রয় ক্যাম্পও তৃণমূল কংগ্রেস করবে। আমার যতটুকু সামর্থ-সহযোগিতা, নিশ্চিতভাব করব।” Abhishek Banerjee TMC Rally 

Post Comment

You May Have Missed