অভিষেকের সভায় যাওয়ার পথে TMC সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ! ভেসে এল কান্নার আওয়াজ, আর্তনাদ ..
রুমা পাল, আরামবাগ: আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলার অভিযোগ। অভিষেকের সভায় যাওয়ার পথে হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত মিতালি বাগ, ভর্তি রয়েছেন হাসপাতালে।
আরও পড়ুন, প্রচারের গাড়িতে লাঠি-রড-অস্ত্র ! TMC-BJP সংঘর্ষে জখম একাধিক, ‘লাঠিচার্জ’ পুলিশের, উত্তপ্ত গোঘাট
এদিন অভিষেকের সভায় যাওয়ার পথেই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মিতালি বাগের ফেসবুক পোস্ট। গাড়ির ফ্রন্টে ততক্ষণে হামলা চালানো হয়ে গিয়েছে। ওই ভিডিওতে শোনা যাচ্ছে ভয় মেশানো অনুরোধ, গাড়ি থেকে বের হতে বারণ করা হচ্ছে, থানায় ফোন করতে বলা হচ্ছে। গাড়ির মধ্যেই কেউ একজন বলছেন ‘হাত দেখাবেন না দিদি’, ….যদিও সেই সঙ্গে শোনা যাচ্ছে একটা অকুতোভয় কষ্ঠ, বলছেন ‘মারুন।’ আসছে কান্নার আওয়াজও !
তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে সংঘর্ষ, হুগলির জেলাশাসকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ, উল্লেখ জেলাশাসকের রিপোর্টে। ‘আরামবাগ এবং গোঘাটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি আছে’, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ, দাবি করা হয়েছে জেলাশাসকের রিপোর্টে।



Post Comment