‘মানসিক অত্যাচার, চিৎকার করে কেঁদেছি হলের বাইরে গিয়ে’, তৃণমূলের হারের পরেই বিস্ফোরক পোস্ট সৌরভ

‘মানসিক অত্যাচার, চিৎকার করে কেঁদেছি হলের বাইরে গিয়ে’, তৃণমূলের হারের পরেই বিস্ফোরক পোস্ট সৌরভ

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • অভিনেতা সৌরভ দাস ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে মুখ খুলেছেন।
  • রাজনৈতিক প্রভাবের কারণে কাজ হারানোয় ক্ষোভ প্রকাশ করেন।
  • পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রথম বলিউডের ছবি দেখতে না পারার বেদনা।
  • সৌরভ বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ মুক্তির জন্য আবেদন করেছেন।

কলকাতা: টলিউডে দীর্ঘদিন থেকে কাজ করছেন তিনি, তবে কখনও তাঁকে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি। তবে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) -এ অভিনয় করে, স্পষ্টতই বেশ সমস্যায় পড়েছিলেন তিনি। প্রথমত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি কার্যত চলতেই দেওয়া হয়নি বাংলায়। এই সিনেমার প্রচার ও বন্ধ করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিবেক অগ্নিগোত্রী। কানাঘুষোয় শোনা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করার জন্য নাকি একাধিক কাজ হাতছাড়া হয়েছে অভিনেতা সৌরভ দাসের (Sourav Das)। তবে রাজ্যের সরকার বদলাতেই, সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক, লম্বা পোস্ট করেছেন সৌরভ, সেখানে কী লিখেছেন তিনি? 

নাম না করে, তৃণমূল সরকারের ওপর ক্ষোভ উগরে দিলেন সৌরভ

সৌরভ লিখেছেন, ‘দাদা, মানুষজনকে ফোন করে এবার বলো দেখি, ‘সৌরভকে কাস্ট কোরো না। ওকে বাদ দাও।’, ‘ওকে কোনও প্রোজেক্টে নিও না, কোনও ব্যান্ড দিও না।’, ‘সাহস কীভাবে হয়, গোপাল পাঁঠা করবে?’ যে মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে আমি গিয়েছি, হুমকি পেয়েছি, আমি যে কাজটা সবচেয়ে ভাল পারি, সেটা থেকেই আমায় নিষিদ্ধ করে রাখা! আমি ভয় পেয়েছি, উপার্জন করব কীভাবে? আমি একেবারে শূন্য থেকে শুরু করেছি, আমার গোটা পরিবার তো আমারই উপার্জনের দিতে তাকিয়ে রয়েছে। তারপরে আমার মুম্বই যাওয়া, বন্ধুদের সঙ্গে সিনেমাটা দেখা আর এটা ভেবে কষ্ট পাওয়া, চোখে জল আসা যে, আমার পরিবার আমার প্রথম বলিউডের কাজ উদযাপন করতে পারল না। আমার পরিবারের লোকেদের টাটানগরে যেতে হয়েছিল, শুধু সিনেমাটা দেখার জন্য। যাঁরা আমার অনুরাগী, তাঁরা আমার কাজটাই দেখতে পাননি।’

ফের মুক্তি পাক ‘বেঙ্গল ফাইলস’, আর্জি সৌরভের

সৌরভ আরও লিখেছেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত মানুষকে, যাঁরা আমাক কাজকে ভালবেসেছেন। অনুপম খের স্যার আমায় ফোন করে আশীর্বাদ করেছিলেন। প্রিমিয়ারে না যেতে পারার কষ্টটা এখনও রয়েছে। এখনও মনে আছে, সিনেমাটা দেখে বেরিয়ে আসার পরে, চিৎকার করেছিলাম। তারপরে, ছবির হোর্ডিংটার সঙ্গে নিজের মুখের একটা ছবি তুলেছিলাম। আমি এমন একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি, এতে আমি ধন্য। আহ্… কী শান্তি। বিশ্বাস করো, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হয়। আমি চাই, বাংলায় আমার মুক্তি পাক, ‘বেঙ্গল ফাইলস’। আর হ্যাঁ, সত্যিই ৩ দিনের স্লাইডস দেওয়া হয়েছিল, ৩ দিনের চিত্রনাট্য দেওয়া হয়েছিল। পুরো চিত্রনাট্য দেওয়া হয়নি। কেনই বা দেবে? দিলে বলেই দিতাম।’

আরও পড়ুন: Dev: পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার

Previous post

Post Office Scheme: পোস্ট অফিসের জিরো রিস্ক স্কিম, একবার টাকা জমা করলে মিলবে ২ লাখ টাকা

Next post

South 24 Parganas News: সাত-আটবার রিংবাঁধ করেও মিলছে না রেহাই, সমুদ্রগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় সাজানো-গোছানো পর্যটন কেন্দ্র! ঘুম উড়েছে স্থানীয়দের

Post Comment

You May Have Missed