ভোটের লাইনে বড় বিপদ! সিউড়িতে গাছ ভেঙে দুর্ঘটনা, আহত বিজেপি কর্মী, কিছুক্ষণের জন্য বন্ধ ভোট
এইদিন বিধানসভা নির্বাচন। পাঁচ বছরের প্রতীক্ষার অবসান। সাধারণ মানুষজন ঠিক করবেন রাজ্য শাসন কে করবে। কার দখলে থাকবে চেয়ার। সেই মতন সকাল থেকে সাধারণ মানুষজন লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুস্থভাবে এবং সাইলেন্ট প্রক্রিয়ায় ভোট করার জন্য তৎপর দেখা গেছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তবে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় একদিকে যখন শান্তভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক সেখানে দাঁড়িয়েই অন্যদিকে ঘটে যায় বিপত্তি। ভোট কেন্দ্রের সামনেই গাছ ভেঙে পড়ে চাপা পড়েন এক বিজেপি কর্মী। আর তাকে উদ্ধার করতে ছুটে এলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।



Post Comment