ব্যাট হাতে রাজস্থান রয়্যালসকে ধূলিসাৎ করেই বিরাট হুঁশিয়ারি ঈশান কিষাণের
জয়পুর: শনিবার এক অভূতপূর্ব দিনের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের দুই ম্যাচেই চার দল ভুড়ি ভুড়ি রান করল। প্রথম ম্যাচে ঐতিহাসিক রান তাড়া করে ম্যাচ জিতল পঞ্জাব কিংস। আর দ্বিতীয় ম্যাচে ২২৯ রান তাড়া করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ (RR vs SRH)। সানরাইজার্সের জয়ের নায়ক ঈশান কিষাণ। তিনি ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
গোটা মরশুমেই ঈশান দুরন্ত ব্যাটিং ফর্মে রয়েছেন। নিজের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে ঈশান জানান, ‘মাথা ঠান্ডা রাখাটাও দক্ষতা। বল দেখে শট খেলতে হয়, আগে থেকে কী শট খেলব, সেটা ঠিক করে রাখার মানে নেই। মাঠটা আজ বড় ছিল, তাই প্রচুর ফাঁকা জায়গাও ছিল। আমি নিজের ব্যাটিংটা উপভোগ করারই লক্ষ্যে ছিলাম।’ তবে যে বর্তমানে নিজের সেরা ফর্মে রয়েছেন, সেটা মানতে নারাজ ঈশান। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার সেরাটা এখনও আসেনি।’
4️⃣h consecutive win ✅
4️⃣th highest successful chase in #TATAIPL history ✅#SRH paint the Pink City ORANGE with a clinical win 🎨🧡Scorecard ▶️ https://t.co/PVdpjhxVEy#TATAIPL | #KhelBindaas | #RRvSRH | @SunRisers pic.twitter.com/bKWZOIAgZo
— IndianPremierLeague (@IPL) April 25, 2026
ম্যাচের কথা বলতে গেলে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন ছয় উইকেট হারিয়ে ২২৮ রান বোর্ডে তোলে রাজস্থান রয়্যালস। দলের হয়ে বৈভব সূর্যবংশী একাই ১০৩ রানের ইনিংস খেলেছিল। নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকাতেই রাজস্থানের স্কোরও দু’শোর গণ্ডি পার করে দেওয়ার আভাস দিয়ে দেয় সে। বৈভবের সঙ্গে ধ্রুব জুড়েলের অর্ধশতরানও রাজস্থানের বোর্ডে বড় স্কোর তুলতে সাহায্য করে।
তবে রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা ঠিক পাল্টা চালিয়ে খেলা শুরু করেন। এই ম্য়াচটি মূলত যেন ছিল দু দলের ওপেনারদের মধ্য়ে কে কাকে টেক্কা দেবেন, তার লড়াই। অভিষেক শতরানের ইনিংস না খেলতে পারলেও ২৯ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১টি ওভার বাউন্ডারি ও ১১টি বাউন্ডারি আসে তাঁর ব্য়াট থেকে। তবে অভিষেকের থেকে বেশি এদিন আক্রমণাত্মক ছিলেন ঈশান কিষাণ। প্যাট কামিন্স ফেরায় এদিন আর নেতৃত্বের চাপ কাঁধে নিতে হয়নি। খোলা মনে ব্যাটিং করেছিলেন। আর দলের জয়ও তিনিই সুনিশ্চিত করেন। ৩১ বলে ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কায়।



Post Comment