বেনারসে গোপনে বিয়ে, ছবি প্রকাশ করেও মুছে ফেলেছিলেন! হঠাৎ হিরণের ছবি দিয়ে কী লিখলেন ঋত্বিকা?
- ঋত্বিকা গিরি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের ছবি পোস্ট করেছেন।
- বিতর্কের পর ঋত্বিকা গিরি এই প্রথম হিরণের সঙ্গে ছবি শেয়ার করলেন।
- হিরণ বিবাহিত হওয়ায় ঋত্বিকার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
- শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারেই এই পোস্টটি করা হয়েছে।
কলকাতা: তাঁর সঙ্গে বিবাহ নিয়ে তুঙ্গে উঠেছিল তরজা, তবে এরপরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি ঋত্বিকা গিরি (Ritika Giri)। তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী, সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তিনি হামেশাই বিভিন্ন ছবি শেয়ার করে নেন বিভিন্ন মন্দিরে যাওয়ার ও পুজো করার। তবে অভিনেতা ও বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে বিতর্কের পর থেকে আর কোনও ছবিই পোস্ট করেননি তিনি। কিন্তু নির্বাচনের বাজারে, এই প্রথম হিরণের ছবি দিয়ে একটি পোস্ট করলেন ঋত্বিকা গিরি। কী লিখলেন তাতে?
কী নিয়ে বিতর্ক?
কয়েক মাস আগেই, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয় বেশ কিছু ছবি। ছবিগুলি পোস্ট করেছিলেন হিরণ নিজেই। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, বেনারসের গঙ্গার ধাকে, অগ্নিসাক্ষী রেখে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রী, ঋত্বিকা গিরি! এরই ছবি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়। কারণ হিরণ বিবাহিত, তাঁর স্ত্রী ও এক কন্যা রয়েছেন। স্ত্রী অনিন্দিতার ব্যবসা রয়েছে কলকাতাতেই। স্ত্রীর সঙ্গে হিরণের আইনত বিচ্ছেদ হয়নি। এই পরিস্থিতিতে কীভাবে হিরণ বিয়ে করতে পারেন, সেই প্রশ্নই তুলেছিলেন অনেকেই। এই ছবি প্রকাশ্যে আসার পরে, মেয়ের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ জানান অনিন্দিতা। অন্যদিকে, বিতর্ক শুরু হতেই, সোশ্যাল মিডিয়া থেকে যাবতীয় পোস্ট সরিয়ে নেন হিরণ। অভিনেতার সঙ্গে পুরনো একটি ছবি ফেসবুকে রাখলেও, সমস্ত ছবি সরিয়ে দেন ঋত্বিকা গিরি ও!
হিরণকে নিয়ে ঋত্বিকার পোস্ট
অনেকেই মনে করেছিলেন, এই বিতর্কের জেরে হয়তো ভোটের টিকিট হাতছাড়া হতে পারে হিরণের। তবে তা হয়নি, শ্যামপুরের বিজেপি প্রার্থী হন হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতা ভোটপ্রচারে ব্যস্ত হয়ে পড়লেও, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঋত্বিকা। কখনোই হিরণকে নিয়ে নতুন কোনও পোস্ট করেননি। অবশেষে গতকাল, অমিত শাহের (Amit Shah) সঙ্গে হিরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋত্বিকা। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘আজ অমিত শাহজী শ্যামপুরে এসেছিলেন। মানুষের আবেগ আর উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। এই সমর্থন সত্যিই অবিশ্বাস্য। জয় শ্রী রাম।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের সঙ্গে অমিত শাহের সঙ্গে হিরণ দাঁড়িয়ে এমন একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋত্বিকা। তবে অভিনেতার ছবি ব্যবহার করলেও, আলাদা করে উল্লেখ করেননি হিরণের নাম।



Post Comment