বুমরাকে পেরিয়ে গেলেন প্রিন্স, শুরুর ধাক্কা সামলে টেক্টরের ৫৩, সিরিজ বাঁচাতে পারবে ভারত?

বুমরাকে পেরিয়ে গেলেন প্রিন্স, শুরুর ধাক্কা সামলে টেক্টরের ৫৩, সিরিজ বাঁচাতে পারবে ভারত?

বেলফাস্ট: একদিকে টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে আয়ার্ল্যান্ড। ক্রিকেটীয় ধারে ও ভারে দুই দেশের তুলনাই চলে না। অথচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিরাট ধাক্কা দিয়েছিল আয়ার্ল্যান্ড। দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আইরিশরা। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। 

আর সেই ম্যাচে শ্রেয়স আইয়ারদের সামনে জেতার জন্য ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ার্ল্যান্ড। ভারতের নতুন টি-২০ অধিনায়ক টস জিতে আইরিশদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। শুরুতেই বল হাতে জ্বলে ওঠেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারায় আয়ার্ল্যান্ড।

তবে তারা পাল্টা লড়াই চালায় হ্যারি ট্যাক্টরের ব্যাটে ভর করে। প্রিন্স যাদবের বলে উইকেটকিপার ঈশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৭ বলে ৫৩ রান করেন হেক্টর। তিনিই আয়ার্ল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে আয়ার্ল্যান্ড। 

আরও পড়ুন: গর্ভস্থ সন্তানের মৃত্যু! বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক খবর দিলেন ফুটবলার, চোখে জল ভক্তদের

এদিনই টি-২০ ক্রিকেটে অভিষেক হল আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নজরকাড়া প্রিন্স যাদবের। অভিষেক ম্য়াচে ভারতীয় পেসার ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে নিলেন ৩ উইকেট। তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। যশপ্রীত বুমরার রেকর্ডও ভেঙে দিলেন। ২০১৬ সালে অভিষেক টি-২০ ম্যাচে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন বুমরা। তাঁকে ছাপিয়ে গেলেন প্রিন্স। তবে এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে বরিন্দর স্রান। ২০১৬ সালে অভিষেক টি-২০ ম্যাচে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১০ রানে ৪ উইকেট নেন তিনি।

 

প্রথম টি-২০ ম্যাচে দুই দলের ১৭ জন ক্রিকেটার ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। সেটাই যুগ্মভাবে কোনও টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ আউট হওয়ার নজির। রবিবার আইরিশদের ৮ উইকেটের মধ্যে সাত উইকেটই ক্যাচ দিয়ে আউট। 

প্রথম ১০ ওভারে আয়ার্ল্যান্ডের স্কোর ছিল ৫৮/৩। তবে শেষ ১০ ওভারে ঝোড়ো ব্যাটিং করে ৯৬ রান যোগ করে আয়ার্ল্যান্ড।

আরও পড়ুন: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা



Previous post

দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার, রোষের মুখে তৃণমূল কাউন্সিলর

Next post

Indian Railways Summer Special Train: নিত্যযাত্রী, পর্যটকদের জন্য রেলের উপহার, পুজো পর্যন্ত একগুচ্ছ সামার স্পেশ্যালের মেয়াদ বৃদ্ধি, জানুন ট্রেনের সময়সূচি-সহ বিস্তারিত

Post Comment

You May Have Missed