‘বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত’, হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?

‘বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত’, হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?

কলকাতা: রবিবারেই শপথ নেওয়ার কথা, ‘থলপতি’ বিজয় (Vijay)-এর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে বিজয়ের দল। রবিবার দিনই শপথ নেওয়ার কথা, বিজয়ের। তবে তিনি ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চর্চায় উঠে এসেছে, তাঁর ব্যক্তিগত জীবন। অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে। বিজয় এই বার্তাও দিয়েছেন যে, তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে জলঘোলা না করে, তাঁর কাজের দিকে মন দিতে। বিজয় ভোটে জললাভ করার পরেই, তাঁর সঙ্গে দেখা করতে আসেন, তৃষা কৃষ্ণণ। বিজয়ের সঙ্গে মিলিয়ে পোশাক পর্যন্ত পরেছিলেন তিনি। আর এবার, বিজয় আর তৃষার সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাখি সবন্ত (Rakhi Sawant)। কী বললেন তিনি?

বিজয় আর তৃষার সম্পর্ক নিয়ে অকপট রাখি

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, বিজয় আর তৃষার সম্পর্ক নিয়ে রাখি সবন্ত বলেন, ‘আমার মনে হয়, বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত। আমরা ওদের মেহেন্দিতে যাব।’ প্রসঙ্গত, বিজয়ের সঙ্গে পর্দায় তৃষার যথেষ্ট জনপ্রিয় জুটি। তাঁরা একসঙ্গে একাধিক কাজ করেছেন। তবে বর্তমানে অভিনয় থেকে সরে এসেছেন বিজয়। তিনি জানিয়েছেন, তিনি মন দিয়ে রাজনীতিটাই করতে চান। এদিন বিজয় আর তৃষার সম্পর্কে কথা বলতে গিয়ে রাখি বলেন, ‘আমি তৃষাকে দীর্ঘদিন থেকেই চিনি। আমার ২ জনেই বলিউডে একসঙ্গে নিজেদের কেরিয়ার তৈরি করা শুরু করেছিলাম। তবে এরপরে তৃষা দক্ষিণের ইন্ডাস্ট্রিতে চলে যায়। ওকে আমি ছোটবেলা থেকেই চিনি। আর থলপতি বিজয়কেও আমি মানুষ হিসেবে ভীষণ পছন্দ করি। উনি একজন খুব ভাল মনের মানুষ। ওঁর সঙ্গে আমার অনেকগুলি গানে অভিনয় করার ইচ্ছা ছিল, কিন্তু আমি সুযোগ পাইনি। যদিও আমার এখন মনে হয়, আমার ওর দলে যোগ দেওয়া উচিত। আর আমার মতো মনে হয়, যাঁর নামই ‘বিজয়’, তাঁর তো যে কোনও জায়গাতেই জয় হবে।’

বিজয় আর তৃষার সম্পর্কের গুঞ্জন

বিজয় রাজনীতিতে পা রাখার পরেই, বারে বারে উঠে এসেছে, এক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। কে এই নায়িকা? এই নায়িকা হলেন, তৃষা কৃষ্ণন। সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন বিজয় আর তৃষা। অভিযোগ, তৃষা আর বিজয় কাজের বাইরেও নাকি একসঙ্গে সময় কাটাতে বিদেশে গিয়েছিলেন। গোটা বিষয়টা বিজয়ের স্ত্রী জানতে পারার পরেই তিনি পদক্ষেপ নিয়েছেন। এই গুঞ্জন ছড়িয়ে পরার পর থেকেই নজরে তৃষা আর বিজয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি না করে সদ্যই নাকি একসঙ্গে বিয়েবাড়ি গিয়েছিলেন তাঁরা। এমনকি বিজয় জয়লাভ করার পরে, তাঁর সঙ্গে দেখা করার জন্য তাঁর বাড়ি পর্যন্ত ছুটে এসেছিলেন তৃষা। যদিও, সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি বিজয় ও তৃষা।

 

আরও পড়ুন: Avika Gor: অভিনয়ের কেরিয়ার শেষ ‘বালিকা বধূ’ অভিকার? পাকাপাকিভাবে পাড়ি দিচ্ছেন ব্যাঙ্ককে?

 

Previous post

New Business Idea: গরমের সময় তুমুল চাহিদা! এই খাবারের ব্যবসা করে আয় করতে পারেন, দিশা দেখাচ্ছেন কোচবিহারের ব্যবসায়ী

Next post

চন্দ্রনাথ খুনে পুলিশের হাতে বড় ক্লু ! টোলপ্লাজায় UPI পেমেন্টের সূত্র ধরে কী খুঁজছেন তদন্তকারীরা

Post Comment

You May Have Missed