বিচারাধীনদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন? ভোররাতে তালিকা দিয়ে স্পষ্ট করল নির্বাচন কমিশন

বিচারাধীনদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন? ভোররাতে তালিকা দিয়ে স্পষ্ট করল নির্বাচন কমিশন

রুমা পাল, কলকাতা : বিচারাধীনদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন? ভোররাতে বিচারাধীনদের প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। প্রকাশিত হল ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। নাম যুক্ত হওয়া এবং বাদ পড়া দুই তালিকাই প্রকাশ কমিশনের। যে বুথগুলিতে ট্রাইব্য়ুনালের মাধ্যমে নিষ্পত্তি নেই, সেখানে ক্লিক করলেই তা জানিয়ে দেওয়া হচ্ছে। কাল প্রথম দফার ভোটগ্রহণ, ভোট দিতে পারবেন তালিকায় যুক্ত হওয়া ভোটাররা। ৬ এপ্রিল প্রকাশিত সাপ্লিমেটারি তালিকা অনুযায়ী বিচারাধীন ছিলেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। 

কাল প্রথম দফায় কারা ভোট দিতে পারবে তা স্পষ্ট করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে ভোররাতে ট্রাইব্য়ুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। সংযোজন ও বিয়োজন দুইয়ের তালিকায় প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। যে বুথগুলিতে ট্রাইব্য়ুনালের মাধ্যমে নিষ্পত্তি নেই, সেখানে ক্লিক করলেই তা জানিয়ে দেওয়া হচ্ছে। 

গত ১৬ মে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ৪৮ ঘণ্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও, দেওয়া যাবে ভোট। আগামীকাল রাজ্যে প্রথম দফার ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। 

রাজ্যে SIR-এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় এক মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া। তারপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। এরপর ৬ এপ্রিল প্রকাশিত সাপ্লিমেটারি তালিকায় বিচারাধীন ছিলেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। ফলে মোট বাদ পড়ে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম। 

Post Comment

You May Have Missed