ফের ঝড়-বৃষ্টি ? নাকি তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হবে কাল থেকেই ? এল IMD-র নতুন আপডেট

ফের ঝড়-বৃষ্টি ? নাকি তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হবে কাল থেকেই ? এল IMD-র নতুন আপডেট

কলকাতা: রাজ্যের কিছু জেলায় আগের মতোই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তবে কিছু জেলার জন্য স্বস্তির খবর শোনাল এদিন আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের যেমন কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য যেমন হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অপরদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কাও জারি করে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন, “লক্ষ্মী মাকে কিপ্টে বানিয়ে দিয়েছে ১৫০০ টাকা দিয়েই..” ! মমতাকে তুলোধনা অসমের মুখ্যমন্ত্রীর

  উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা,  পূর্ব বিহার থেকে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত

আইএমডি সূত্রে খবর, একটি উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা, বর্তমানে পূর্ব বিহার থেকে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় শুষ্ক আবহাওয়ার দরুণ গরম অনুভূত হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এদিকে একই সময় অর্থাৎ ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা-মাঝারি বৃষ্টি-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। 

সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।তবে পরবর্তী ৭২ ঘণ্টায় তেমন কোনও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। যদিও এখনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গরম ও আদ্রতাজনিত অস্বস্তিতে যাতে শরীর খারাপ না হয়, তাই সকাল ১১ থেকে দুপুর চারটে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে থাকতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস

আইএমডি সূত্রে খবর, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা করা হয়েছে। এবং এই সম্ভাবনা আজ ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল অবধি বজায় থাকবে। আগামী ৭ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 

 

Previous post

ফাঁসিদেওয়া থেকে আলিপুরদুয়ার.. দেবকে দেখতে উপচে পড়া জনপ্লাবন! মাঝপথেই রোড-শো ছাড়লেন নায়ক

Next post

Yogi Adityanath: ‘উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনও দাঙ্গা নেই সব চাঙ্গা’, পিংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ যোগীর

Post Comment

You May Have Missed