প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে ‘দ্রুত’ এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়
নেপালে ফের হড়পা বানের সততর্কবার্তা। বাইকে চেপে মাইকে করে ঘোষণা করে সতর্কা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাইকে ঘোষণাকারী বলেন, ‘২টো বাঁধ ভেঙে গেছে। তাই সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।” চিনের দিক থেকে আসছে বলে জানান ঘোষণাকারী। এই পরিস্থিতিতে বাঁশি বাজিয়ে সকলকে এলাকা ছাড়তে বলা হচ্ছে। বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে ফিরছে একে একে অনেকে। উদ্ধারকারীরা বলেন, দ্রুত এলাকা ছাড়তে। অনেককে উঁচু জায়গায় উঠতে দেখা যায়।
পাহাড়ের কোলে প্রাসাদোপম বাড়ি। নেপাল-তিব্বত সীমান্তে আপাত শান্ত পরিবেশ। আচমকা বিপর্যয় নেমে এল সেখানে। বিপদের আঁচ পেয়ে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন সবাই। কিন্তু মুহূর্তের মধ্যে সব কিছু চলে গেল জল-কাদা-পাথরের স্রোতের গ্রাসে। হড়পা বানের মুহূর্তের ভয়াবহ ভিডিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বুধবার সকালের জল-প্রলয়ে কার্যত নিশ্চিহ্ন নেপালের ৬টি জেলার একাধিক জায়গা। কাদার নীচে ডুবে গিয়েছে জাতীয় সড়ক। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। কাদামাটির নীচে ডুবে গিয়েছে বাড়ির একতলা। যতদূর চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি, আর স্বজন হারানোর হাহাকার। বুধবার সকালে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ে নেপাল। তিব্বতের হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। হড়পা বানে ভেসে যায় নেপালের ভোতেকোশি নদী। মৃত্যুদূতের মতো নেমে আসে জল-কাদা-পাথরের স্রোত। ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। Nepal
হড়পা বানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের ৬টি জেলা। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলি নদীর তীরবর্তী এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। মৃতের সংখ্যা বেড়ে চারশো ছুঁইছুঁই। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কাঠমাণ্ডুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেশের একাধিক জায়গার। ২৮টি দেশের প্রায় বহু পর্যটক নিখোঁজ বলে জানা যায়। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ৩০০-র বেশি ভারতীয়র। আমেরিকার ৪৭ জন, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। খোঁজ মিলছে না ইউক্রেনের ৫৩ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন এবং কানাডার ২৫ জন নাগরিকের। প্রতিবেশী নেপালের ভয়াবহ এই অবস্থার পর বিহার ও উত্তরপ্রদেশে সতর্কতা জারি করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Post Comment