পেট্রোল পাম্পে E 20-র পরিবর্তে থাকবে E 10 ফুয়েল ? পুরনো গাড়ি বিতর্কে বড় ঘোষণা BPCL-এর
E 10 Petrol : ই-২০ পেট্রোল (E 20 Petrol) বিতর্ককে কেন্দ্র করে শুরু হয়েছিল জোর জল্পনা। পুরনো গাড়ির মালিকদের কথা মাথায় রেখে ফের ই ১০ জ্বালানি পেট্রোল পাম্পে ফেরানোর কথা ভাবছিল সরকার। এই খবর প্রকাশ্য়ে আসতেই শুরু হয় বিভ্রান্তি। অনেকেই বলতে শুরু করেন, পেট্রোল পাম্পে E 20-র পরিবর্তে থাকবে E 10 ফুয়েল। এবার এই বিষয় নিয়েই বড় ঘোষণা করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। জেনে নিন, ঠিক কী বলেছে রাষ্ট্রায়ত্ত এই তেল বিপণন কোম্পানি।
কী বলছে BPCL ?
দেশের দ্বিতীয় বড় খুচরো জ্বালানি সরবরাহকারী কোম্পানি জানিয়েছে, E 20-র পরিবর্তে থাকবে E 10 জ্বালানি পেট্রোল পাম্পে রাখার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তরফে পেট্রোল পাম্পে E 10 পেট্রোল ফেরানোর বিষয়ে কেবল প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। মূলত, পুরনো গাড়ির চালক বা মালিকদের স্বস্তি দিতেই পেট্রোল পাম্পে E 20-র পাশাপাশি E 10 পেট্রোল রাখার চিন্তা নেওয়া হচ্ছে।
কী বলছেন BPCL-এর ম্যানেজিং ডিরেক্টর ?
এই বিষয়ে মুখ খুলেছেন BPCL-এর চেয়ারম্যান ও ম্য়ানেজিং ডিরেক্টর সঞ্জয় খন্না। তিনি জানিয়েছেন, সরকার যদি ইথানল মিশ্রিত জ্বালানি নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, বা E 10 পেট্রোল ফেরানোর ব্যবস্থা করে, তাহলে তাদের পরিচালনগতভাবে বা লজিস্টিকয়ালি কেনাও সমস্যা হবে না। পুরোনো গাড়িগুলোর জন্য কম ইথানল-মিশ্রিত জ্বালানির বিকল্প থাকা উচিত কি না, তা নিয়ে কোনও কোনও মহলে বিতর্ক রয়েছে। তবে এর অর্থ এই নয়- E20-এর ব্যবহার বন্ধ করে E10 চালু করা হবে। সাম বর্তমানে E20 পেট্রোলই ভারতের আদর্শ জ্বালানি হিসেবে বহাল থাকছে। তাই জ্বালানি পরিবর্তন বা আগের ব্যবস্থায় ফিরে যাওয়া সংক্রান্ত কোনও গুজবে গাড়ি-মালিকদের কান দেওয়ার প্রয়োজন নেই।
কী নিয়ে মূল বিতর্ক, কেন এত কথা ?
ভারতে ২০২৩ সালের আগে প্রায় ৭০-৮০ মিলিয়ন বাইক E 10 জ্বালানির ওপর নির্ভর করে চলত। এই চালকদের অভিযোগ, E 20 পেট্রোল আসার পরে জ্বালানিতে থাকা উচ্চমাত্রার ইথানল গাড়িতে একটি দ্রাবক হিসাবে কাজ করছে। এটি পুরনো গাড়ির রাবার পাইপ, ফুয়েল লাইন, ইঞ্জিনের সিলের ক্ষতি করছে। পাশাপাশি কমে যাচ্ছে দু-চাকা গাড়ির মাইলেজ।
কোন খবর ঘিরে এত জল্পনা ?
সম্প্রতি E-20 পেট্রোল নিয়ে বিতর্কের মাঝে E-10 নিয়ে নতুন খবর প্রকাশ্যে আসে। যেখানে বলা হয়, বর্তমানে দেশজুড়ে ই-২০ পেট্রোলের ব্যবহার বলা হয়, সরকার পুরোনো পেট্রোল চালিত গাড়ি ও দু-চাকার যানবাহনের জন্য ই-১০ পেট্রোলের বিকল্প চালু করার কথা পুনরায় ভাবছে।
ই-১০ পেট্রোলে ১০% ইথানল এবং বাকিটা পেট্রোল থাকে, অন্যদিকে বর্তমান ই-২০ পেট্রোলে ২০% ইথানল থাকে। সরকার এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে তারা প্রাথমিকভাবে বিবেচনা করছে যে, পুরোনো যানবাহনের জন্য ই-২০-এর পাশাপাশি ই-১০ পেট্রোল পুনরায় ব্যবহার করা যায় কিনা।
এই পুরো সমস্যার সবচেয়ে বড় কারণ হল দেশে চলাচলকারী পুরোনো পেট্রোল চালিত যানবাহনগুলি। ভারতে এমন অনেক গাড়ি ও বাইক রয়েছে যেগুলো মূলত ই-১০ পেট্রোলের জন্য ডিজাইন করা হয়েছিল, অর্থাৎ এই যানবাহনগুলোর জন্য ১০% পর্যন্ত ইথানলযুক্ত পেট্রোল উপযুক্ত বলে মনে করা হতো। অন্যদিকে, ই-২০ পেট্রোল এখন সাধারণ পেট্রোল হিসেবেই ক্রমশ সহজলভ্য হচ্ছে। তবে এই পেট্রোল নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে।
Post Comment