পরিকল্পনা করে খালি করা হয় বাড়ি, বেলডাঙা খুনে গ্রেফতার নাবালিকার মাসতুতো ভাই-সহ দুই

পরিকল্পনা করে খালি করা হয় বাড়ি, বেলডাঙা খুনে গ্রেফতার নাবালিকার মাসতুতো ভাই-সহ দুই

Last Updated:

বেলডাঙ্গায় নাবালিকা ছাত্রীর খুনের ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। দুই ব্যক্তি মৃতের মাসতুতো দাদা এবং তার বন্ধু বলে জানা গিয়েছে।

ধৃত দুই অভিযুক্ত
ধৃত দুই অভিযুক্ত

মুর্শিদাবাদ: বেলডাঙ্গায় ছাত্রীর খুনের ঘটনায় তার মাসতুতো দাদা ও তার বন্ধুকে গ্রেফতার করল বেলডাঙ্গা থানার পুলিশ। ধৃতদের নাম গৌরব নন্দী ও নীলাদ্রি দাস।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাড়িতে থাকা টাকা ও সোনার গয়না নেওয়ার জন্যই করবী দে কে খুন করেছে অভিযুক্তরা। তাদেরকে রবিবার বহরমপুর আদালতে তোলা হচ্ছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে।

গৌরবের বন্ধু নিলাদ্রীর বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার হয়েছে। দাদু দিদিমাকে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে বলে ফোন করে গৌরব। এর পরই দাদু ও দিদিমা ব্যাঙ্কে গেলে সেই সুযোগে ঘরে ঢোকে গৌরব। বাড়িতে রাখা টাকা ও সোনা নেওয়ার সময় দেখে ফেলে করবী। তারপরই নৃশংসভাবে খুন করে গৌরব। এবং সেই টাকা ও সোনার গয়না নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দেয় নিলাদ্রির বাড়িতে। বেলডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমেই ফোনের সূত্র ধরে গৌরবকে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে।

শনিবার মুর্শিদাবাদের বেলডাঙার মোহলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ঢুকে কাবেরী নামের কিশোরীকে কুপিয়ে খুন করা হয়। পরিবারের দাবি, পরিকল্পনা করে দাদু-দিদিমাকে ফোন করে বাড়ি থেকে ফাঁকা করে দেওয়া হয়। সেই সুযোগেই বাড়িতে ঢুকে সোনা লুটের চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনার সময় নাবালিকার মা বা ভাইও বাড়ি ছিল না। সেই সুযোগে নাবালিকাকে বাড়িতে একা পেয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে তারা। পুলিশের তৎ‍পরতায় গ্রেফতার হল দুই অভিযুক্ত।

Previous post

তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে ‘সবাই সমান’, গেল বার্তা

Next post

Nadia News: তামান্না খুনের ঘটনার ট্রায়াল অতি দ্রুত শুরু হবে! সরকারি আইনজীবী পৌঁছালেন ঘটনাস্থলে

Post Comment

You May Have Missed