নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম
ABP Ananda Live: ছোটপর্দা থেকে বড়পর্দা, দীর্ঘদিন থেকেই অভিনয় করছিলেন তিনি, তবে এবার তিনি পা রেখেছেন প্রযোজনায়। মুক্তি পেয়েছে, তাঁর নতুন সিরিজ, ‘তারকাটা’ (Taarkata), জি ফাইভে (Zee 5)-এ। এই সিরিজে একেবারে অন্যরকম ২টি লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla) সঙ্গে গল্প করতে গিয়ে, নিজের চরিত্র নিয়ে যেমন কথা বলেছেন বিক্রম, তেমনই জানিয়েছেন, এই সিরিজের শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার কথা, চোট পাওয়ার কথা। প্রযোজক হিসেবে মানসিকভাবে তিনি কতটা ভেঙে পড়েছিলেন এই ঘটনায়? রাজ্যে পালাবদলের পরে, তিনি কী কী বদল প্রত্যাশা করছেন টলিউডে। অভিনেতা হিসেবে তিনি অনেক সময়েই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখেছেন প্রযোজক-পরিচালকদের। বিক্রম চান, আগামীদিনে রাজনীতিমুক্ত ইন্ডাস্টি। সমস্ত বিষয় নিয়ে, মনখোলা আড্ডা দিলেন, অভিনেতা পরিচালক বিক্রম।



Post Comment