ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করতে হল উদয়নকে, পুলিশ হেফাজতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করতে হল উদয়নকে, পুলিশ হেফাজতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উদয়ন গুহর ২৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। দিনহাটা থানা উদয়ন গুহকে বের করার সময় তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। থানার বাইরে হাতে ডিম নিয়ে বিক্ষোভ। ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করতে হল উদয়নকে। থানা থেকে বার করে মহকুমা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হল প্রাক্তন মন্ত্রীর। এরপর উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আজ ভোর ৫টা নাগাদ সড়কপথে উদয়ন গুহকে নিয়ে দিনহাটায় পৌঁছয় কোচবিহার পুলিশ।

আরও পড়ুন, আলিপুর জাজেস কোর্টের বাইরে তুমুল বিক্ষোভ, নেভানো হল চেম্বারের আলো, পুলিশের গাড়িতে তোলা হল অরূপ বিশ্বাসকে

প্রায় ৫০০ মিটার রাস্তা, বৃহস্পতিবার কার্যত গোটা রাস্তাটাতেই ধৃত প্রাক্তন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-কে লক্ষ্য করে ছোড়া হল ডিম। একসময় তাঁকে হেলমেটও পরানো হল। তারপরও উড়ে এল ডিম। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। প্রথমে দিনহাটা থানা থেকে বের করার সময়, এরপর দিনহাটা হাসপাতাল থেকে বেরনোর সময়, আর তারপর, দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময়ও উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আর যে রাস্তাটুকু তিনি প্রিজন ভ্যানের ভিতরে ছিলেন, সেখানে রাস্তার ধার থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছোড়া হল ডিম। 

বৃহস্পতিবার সকালে দিনহাটা থানা থেকে বের করা হয় উদয়ন গুহকে। বাইরে তখন চলছে বিক্ষোভ।পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই তৈরি ছিল পুলিশ। থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে বের করা হয় উদয়ন গুহকে। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল টেস্টের জন্য।এরপর সেখান থেকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে, সেখানেও তৈরি হয় উত্তেজনা।বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। 

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন বলেন, এর আগে দিনহাটায় বিল্ডিং প্ল্যান পাস করা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই দিনহাটার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীকে গ্রেফতার করা হয়েছে। সেই দুর্নীতির অভিযোগেও উদয়নকে ওই মামলায় যুক্ত করার আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে ‘আবাস যোজনা’র ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শিশু মঙ্গল’ সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।এদিন আদালত থেকে ফের দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় উদয়ন গুহকে। 

Previous post

নবনীতার ভাইরাল ফটোশ্যুটে ক্যামেরার পিছনে আসলে কে? পরিকল্পনাই বা কার? মুখ খুললেন অভিনেত্রী

Next post

Nadia News: ভাগীরথী নদীতে কালবৈশাখীর তাণ্ডব! কাঠ কুড়িয়ে ফেরার পথে নৌকাডুবিতে মৃত ১, শোকের ছায়া এলাকায়

Post Comment

You May Have Missed