ধোনির সঙ্গে তুলনা, অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা বৈভবই আইপিএলে আলোচনার কেন্দ্রে

ধোনির সঙ্গে তুলনা, অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা বৈভবই আইপিএলে আলোচনার কেন্দ্রে

জয়পুর: আইপিএলের মঞ্চে চলতি মরশুমে ধারাবাহিক ভাল খেলে চলেছে বৈভব সূর্যবংশী। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে ৯ ইনিংসে ১৫ বছরের ব্যাটার করেছে যথাক্রমে ৫২, ৩১, ৩৯, ৭৮, ০, ৪৬, ৮, ১০৩, ৪৩। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছে বৈভব। চারশো রান ঝুলিতে পুরে নিয়েছে সে। ৯ ইনিংসে গড় ৪৪.৪৪। ২৩৮ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এই ব্যাটার। মঙ্গলবার শেষ ম্য়াচেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছে বৈভব। তার ব্যাটিং দেখে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা টানছেন মুরলি কার্তিক ও মোহিত শর্মা।

বৈভবের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্রিকবাজে দুই প্রাক্তন বলেছেন, ‘এই ধরণের প্লেয়ার একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। কোন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বা কোন মাঠে খেলতে নামছে তা ম্য়াটার করে না। একটাই নাম সবার মনের মধ্যে ঘোরে, তা হল মহেন্দ্র সিংহ ধোনি। জনপ্রিয়তাটাই আলাদা পর্যায়ের।’

এদিকে, পাকিস্তানি সাংবাদিককে উপযুক্ত জবাব দিল বৈভব। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক নৌমান নিয়াজ এই বয়সেই বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে দাবি করেছিলেন তাঁর ব্যাটে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সেই মন্তব্যের পর থেকেই অনেকে আগ্রহী ছিলেন এই দাবির জবাবে বৈভব কী বলে, সেটা শুনতে। এবার অবশেষে জবাব দিল বৈভব। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দুরন্ত জয়ের পর বৈভবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, ‘ভগবান (ব্যাটে AI চিপ) লাগিয়ে দিয়েছেন। উপরেই জানিয়েছিলেন যে আমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিচ্ছেন, আর ওটারই ব্যবহার করছি।’

আইপিএলে হোক বা দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভব যেমন বিধ্বংসী ব্যাটিং করে যাচ্ছে তাতে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে সে। ডক্টর নওমান নিয়াজ নামের ওই বিশেষজ্ঞ সম্প্রতি পাক চ্যানেলে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘সূর্যবংশীর ব্যাট দেখে মনে হয় তাতে এআই চিপ লাগানো আছে। যেভাবে আমাদের ডোপিং টেস্ট হয়, সেভাবে ওর ব্যাটও পরীক্ষা করে দেখা উচিত। ওর ব্যাটিং দেখে অমানবিক মনে হচ্ছে।’ তাঁর এই গোটাটা যদিও বা খানিকটা মজার ছলেই বলা, তবে তাতে কিন্তু তাঁর সমালোচনা বা ট্রোলিং থামছে না। আগেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার এক দেশের ক্রিকেট বোর্ডও ওই পাকিস্তানি সাংবাদিককে কার্যত ট্রোল করল।

Post Comment

You May Have Missed