‘দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন’, বার্তা শাহর

‘দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন’, বার্তা শাহর

নয়াদিল্লি : বেআইনি নির্মাণে ‘জিরো টলারেন্স’। ক্ষমতায় এসেই অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে এ রাজ্য়ের বিজেপি সরকার। আগামী দিনেও বেআইনি নির্মাণের ভবিষ্য়ৎ যে এটাই, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে।” এককথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগ করতে এবং বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত স্থাপনা ভেঙে ফেলার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জেলাশাসকদের ওপর বর্ধিত দায়িত্ব অর্পণ করেছে। এর আওতায় সীমান্ত এলাকায় সকল ব্যাঙ্কের লেনদেনের আইনি ও আর্থিক নিয়মকানুন মানা হচ্ছে কি না নিশ্চিত করা, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যাচাই করা, তাদের অর্থের উৎস খতিয়ে দেখা, ভুয়া অ্যাকাউন্ট ও নকল কোম্পানির সন্ধান করা, জাল আধার কার্ড শনাক্ত করা এবং আন্তঃসীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণ করা।

 



Previous post

‘দেখা করতে চেয়েছিলেন.. বলেছিলেন, ওঁর কথা শোনার কেউ নেই’, অনীক দত্তের প্রয়াণে বলছেন অভিনেত্রী

Next post

Famous Bengal Doctor: বিধানচন্দ্র রায়ের প্রিয় ছাত্র ছিলেন, ছেলের শ্রাদ্ধের দিনেও রোগী দেখেছেন, বীরভূমের ‘বিশু ডাক্তার’ আগামীর অনুপ্রেরণা

Post Comment

You May Have Missed