Hair Donation: সৌন্দর্যের মোহ ত্যাগ করে চুল দান, রোগীদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরাতে বড় পদক্ষেপ! তরুণীর কাণ্ডে ধন্য ধন্য করছে সবাই
Last Updated:
Hair Donation: বাহ্যিক সৌন্দর্যের আবেগ কাটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদের ২২ বছরের তরুণী মনীষা দাস। কেমোথেরাপিতে চুল হারানো ক্যান্সার রোগীদের উইগ বানাতে অবলীলায় কেটে দান করলেন নিজের একরাশ ঘন চুল। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সব মহল।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: লোকে বলে নারীর সৌন্দর্য নাকি তাঁর চুলেই। কিন্তু সেই বাহ্যিক সৌন্দর্যের আবেগকে দূরে সরিয়ে রেখে, মনের সৌন্দর্যকে বড় করে তুলে ধরলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তরুণী মনীষা দাস। অবলীলায় নিজের একরাশ ঘন, কালো চুল কেটে দান করে দিলেন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য। আর তাঁর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকাবাসী।

Post Comment