দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
নয়াদিল্লি: আইপিএলের মাঝেই নিজের নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধন করলেন বিরাট কোহলি। নয়াদিল্লিতে নিজের নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধন করলেন বিশ্বসেরা এই ব্য়াটার। DPS আরকে পুরমে ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির একটি শাখা চালু করলেন কিং কোহলি। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও।
এদিন অ্য়াকাডেমির উদ্বোধনের সঙ্গে সঙ্গে সেখানকার তরুণ, তরুণী ক্রিকেটারদের সঙ্গে নিজে থেকে কথাও বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শৃঙ্খলা, মনোযোগ এবং লক্ষ্য সম্পর্কে প্রত্যেককে সম্মক ধারণার সঙ্গী হতে নির্দেশ দেন।
বিরাট এদিন বলেন, ”আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমি কখনওই সুবক্তা নই। এভাবে স্কুলে কথা বলাটা আমার পক্ষে একটু অস্বস্তিকর। ক্রিকেটের জন্য স্কুলের পরিবেশ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছিলাম। তবে আমি স্কুলের গুরুত্ব ও পরিবেশ বুঝতে পারি।”
#WATCH | Delhi: Cricket star Virat Kohli inaugurated a branch of West Delhi Cricket Academy at DPS RK Puram. His childhood coach, Rajkumar Sharma was also with him. pic.twitter.com/gQumDN5om8
— ANI (@ANI) April 28, 2026
আইপিএলে ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন বিরাট। প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রান করেছেন এই টুর্নামেন্টে। দিল্লিতে বেড়ে ওঠা। দিল্লিতেই ছোটবেলাতে ক্রিকেটে হাতেখড়ি। যদিও তিনি আরসিবির হয়ে খেলেন। তবুও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রান করার সঙ্গে সঙ্গেই কিংগ কোহলি আইপিএলে ৯ হাজার রান পূর্ণ করেছেন। তিনি আইপিএলে ৯০০০ রান করা প্রথম ব্যাটসম্যান। বিরাট কোহলির এই ঐতিহাসিক সাফল্যে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগেই দখল করেছেন কোহলি।
দিল্লির বিরুদ্ধে আরসিবির লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৭৬ রানের। তাই এই অল্প রানের পুঁজি নিয়ে দিল্লির পক্ষে জেতাও সম্ভব ছিল না। উল্টোদিকে যখন ফর্মে থাকা বিরাট কোহলি থাকেন, তখন তা তো আরও বেশি করে চাপের। ৯০০০ রান পূরণ করার জন্য বিরাট বেশি আগ্রাসী হননি। লক্ষ্যও ছিল অল্প। মাত্র ৭৬ রানের। আরসিবি ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ৯ হাজার রানের এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন বিরাট। ১১ রান করার জন্য কিংগ কোহলি ১২টি বল খেলেন এবং একটি বাউন্ডারির সাহায্যে ও বাকি রান দৌড়ে সম্পন্ন করেন।



Post Comment