Summer Business Idea: যত গরম তত লাভ! ১০০০০ টাকা বিনিয়োগে কেল্লাফতে, এই ব্যবসা শুরু করলেই রোজ হাজার হাজার টাকা ইনকাম
Last Updated:
Summer Business Idea: গরম যত বাড়ছে, ততই বাড়ছে ঠান্ডা পানীয়ের চাহিদা। মাত্র ১০ হাজার টাকা পুঁজিতে শুরু করে মাসে ৪৫ হাজার টাকা আয়ের দিশা দেখাচ্ছেন পটাশপুরের এক যুবক। জানুন লস্যি ব্যবসায় কীভাবে ব্যাপক লাভ করা যায়।
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: সাম্প্রতিক সময় চাকরির পাশাপাশি ব্যবসার চাহিদাও বেড়েছে। অনেকেই নিজের বাড়িতে বসে ব্যবসা করতে চান। ঘরে বসে ব্যবসা করে হাজার হাজার টাকা আয় করছেন অনেকে। অনেক ব্যবসা থাকলেও সেগুলি শুরু করতে অনেক টাকার বিনিয়োগ প্রয়োজন। তবে আজকে এমন এক ব্যবসার কথা বলব যা শুরু করতে বিনিয়োগ অনেক কম। কিন্তু লাভ যথেষ্ট ভালই। এই গরমে বিক্রিও হবে দেদার।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের শ্যামসুন্দর পাত্র। সম্প্রতি সে শুরু করেছে লস্যি ব্যবসা। খুব অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায় বলেই বর্তমানে এটি অনেকের কাজে সহজ। শ্যামসুন্দর জানিয়েছেন, তিনি প্রথমে প্রায় ১০,০০০ টাকার মধ্যে পুরো সেটআপ তৈরি করেন। একটি ভাল মিক্সার কিনতে খরচ হয় প্রায় ৩,৫০০ টাকা, টেবিল বা ছোট স্টল বানাতে লাগে ২,৫০০ টাকা, গ্লাস বা মাটির ভাঁড় কিনতে ১,০০০ টাকা এবং কাঁচামাল যেমন দই, চিনি, বরফ ও বিভিন্ন ফ্লেভারের জন্য লাগে আরও ৩,০০০ টাকা। বাড়ির সামনে ব্যবসা শুরু করায় দোকান ভাড়ার কোনও খরচ পড়েনি, ফলে খুব সহজেই সে নিজের ছোট উদ্যোগ শুরু করতে পেরেছেন।
এই ব্যবসায় কম খরচে বেশি লাভ। এক গ্লাস লস্যি তৈরি করতে মোট খরচ পড়ে প্রায় ১০ থেকে ১২ টাকা। সেই লস্যি বিক্রি করা হয় ২৫ থেকে ৩০ টাকায়। অর্থাৎ প্রতি গ্লাসে গড়ে ১৫ টাকা পর্যন্ত লাভ থাকে। গরমের দিনে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ গ্লাস পর্যন্ত বিক্রি হয়। ফলে দৈনিক বিক্রি দাঁড়ায় প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব হচ্ছে, যা মাসে প্রায় ৪৫,০০০ টাকার কাছাকাছি আয় এনে দিচ্ছে।
Purba Medinipur,West Bengal



Post Comment