তারাতলার বিপর্যয় থেকে শিক্ষা, রাজ্যের সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের আরও প্রশিক্ষিত করতে চলেছে রাজ্য
Last Updated:
বাংলায় পালাবদলের অনেক আগে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের উদ্দেশে লাগাতার বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের সম্মানজনক বেতন বৃদ্ধি হবে। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে সেই মর্মেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: তারাতলার বিপর্যয় থেকে এবার শিক্ষা। রাজ্যের সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের আরও প্রশিক্ষিত করতে চলেছে রাজ্য। রাজ্যের সিভিল ডিফেন্সের কর্মীরা এবার এনডিআরএফ (NDRF) থেকে প্রশিক্ষণ নেবেন। রাজ্যে বর্তমানে প্রায় সিভিল ডিফেন্সের অধীনে ৮০ হাজার ভলেন্টিয়ার রয়েছেন। তার মধ্যে বিভিন্ন জেলা জুড়ে ৭ থেকে ৮ হাজার ভলান্টিয়ার সক্রিয় রয়েছেন। বিভিন্ন জেলায় থেকে সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ারদের এনডিআরএফ থেকে প্রশিক্ষণ নেওয়াতে চলেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। খুব শীঘ্রই এই পরিকল্পনা কার্যকর করতে চলেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর।
সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের প্রশিক্ষণ থাকলেও এনডিআরএফ-এর ধাঁচে তাদের গড়ে তুলতে চাইছে রাজ্য। মূলত সার্চ অ্যান্ড রেসকিউ, বন্যা ও জল থেকে উদ্ধার, ভূমিকম্প মোকাবিলা, সাইক্লোন ও ঝড় মোকাবিলা, ভূমিধস, কীভাবে বিশেষ সুরক্ষা পোশাক ব্যবহার করতে হয় দেওয়া হবে তার প্রশিক্ষণ।
বিভিন্ন আধুনিক সরঞ্জাম কীভাবে ব্যবহার করতে হবে?
বিশেষ করে থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার, ভিকটিম লোকেটর, স্যাটেলাইট ও ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা আধুনিক সরঞ্জামের মাধ্যমে কীভাবে ব্যবহার করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হবে।
সূত্রের খবর, এনডিআরএফ থেকে এই প্রশিক্ষণ দেওয়ানোর জন্য ইতিমধ্যেই সবুজ সঙ্কেত পেয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷
এদিকে তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে ছয় জনকে। তাঁদের মধ্যে চার জনের নামই এফআইআরে ছিল। জানা গিয়েছে, গুদামটির জমি কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছরের জন্য লিজ নিয়েছিল বেহরা ব্রাদার্স নামের একটি সংস্থা। তার মালিক শম্ভুনাথ বেহরাও গ্রেফতার হয়েছেন। গুদামের নকশাটি ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Kolkata,West Bengal
Jun 26, 2026 12:26 PM IST




Post Comment