গণনার আগেরদিন ফের কালীঘাট থানার OC বদল! নতুন করে দায়িত্ব পেলেন কে?
কলকাতা: নির্বাচনের গণনার আগের দিনই ফের কালীঘাট থানার OC বদল! কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ভাঙড়ের পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন বলাই বাগ। এর আগে, চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি-র দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই পদ থেকে সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে। উল্টোডাঙা মহিলা থানার ওসি-র দায়িত্বেই থাকলেন চামেলি মুখোপাধ্যায়। নতুন ওসির দায়িত্ব নিচ্ছেন, বলাই বাগ। এর আগে, সোশাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্কের জেরে সাসপেন্ড হন কালীঘাট থানার OC গৌতম দাস। গৌতম দাসের বদলে, কালীঘাট থানার OC-র দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হল!
এর আগে, কালীঘাট থানার OC গৌতম দাসকে সাসপেন্ড করেছিল লালবাজার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন তিনি। অভিযোগ, চেম্বারে বসেই অস্ত্র নিয়ে পোজ দিয়ে একটি ছবি তুলেছিলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি’। কালীঘাট থানার OC-র ছবি পোস্ট করা এই ছবি নিয়ে, কমিশনে নালিশ করা হয় তৃণমূলের তরফে। আর এবার, ভোটের আগে কালীঘাট থানার OC ফের বদল হল। গণনার আগের দিন দায়িত্ব নিচ্ছেন, নতুন OC।
https://www.youtube.com/watch?v=VfgJfy7MJTU



Post Comment