‘এমন শিক্ষা দেব ভুলতে পারবে না’, ইরানের বিয়েবাড়িতে আমেরিকার মিসাইল হামলা, ১ শিশু-সহ মৃত অন্তত ৪
ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল হানায় ইরানের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। তাদের মধ্যে রয়েছে এক শিশুও। অন্তত ৫০ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ইরানের সিরিক- এ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমেরিকার মিসাইল হানার ফলে স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত ৪ জনের। বিয়েবাড়ির আনন্দের পরিবেশ মুহূর্তেই ভয়াবহ আকার নিয়েছে। যে বাড়ির লোকেরা মেতেছিলেন উৎসবের আমেজে, এখন তাঁদের কান্না-হাহাকারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইরানের ওই বাড়িটিতে। তেহরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এমন শিক্ষা দেওয়া হবে যাতে আমেরিকা কোনওদিন ভুলতে না পারে, এমন সতর্কবার্তাই দেওয়া হয়েছে ইরানের তরফে।
Targeting a wedding and slaughtering innocent civilians in Kuhestak, Iran, is the ultimate proof of the utter desperation of the fake defenders of human rights, a repetition of their atrocities in Minab and Lamerd.
Make no mistake: these crimes will not go unpunished. Nothing… pic.twitter.com/3EcHmkxxqZ
— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) September 1, 2026
‘সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে’, যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
জানা গিয়েছে দক্ষিণ ইরানের হরমোজগন প্রদেশের সিরিক কাউন্টির কুহেশতাকের একটি বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে মিসাইল হামলা করা হয়েছে। The Red Crescent- এর তরফে জানানো হয়েছে এই তথ্য। IRGC অর্থাৎ ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পের মুখপাত্র হোসেইন মোহেবি এক্স মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই ভিডিওতে দেখা গিয়েছে ইরানের ওই বিয়েবাড়িতে মিসাইল হামলার পরের ভয়াবহ পরিস্থিতি। হুঁশিয়ারি দিয়ে মোহেবি লিখেছেন, এই নতুন আক্রমণের জন্য ওয়াশিংটনকে অনেক অনুশোচনায় ভুগতে হবে। আক্রমণকারীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে, এই সতর্কবার্তাও দিয়েছেন মোহেবি।
I’m not trying to force Iran to the bargaining table, as ABC Fake News reported. I couldn’t care less if they sign a worthless, to them, agreement. I like our position now much better, with almost total control of the Hormuz Strait, and their economy totally collapsing. They are… pic.twitter.com/eYp1s424vO
— Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) September 2, 2026
অন্যদিকে ট্রুথ সোশ্যাল পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীতে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকা। এর পাশাপাশি ইরানকে ট্রাম্প এই হুঁশিয়ারিও দিয়েছেন যে, যদি আমেরিকার আক্রমণের পাল্টা জবাব তারা দিতে আসে, তাহলে আরও বড় হামলা হবে ইরানে।
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE
Post Comment