“কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরাই থাকবেন” ? হাইকোর্টে মামলা খারিজ, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল
বিজেন্দ্র সিংহ, কলকাতা: হাইকোর্টে মামলা খারিজ, সুপ্রিম কোর্টে তৃণমূল। আগামীকাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি হবে বলে খবর। মূল আবেদন ছিল, কাউন্টিংয়ে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীরা থাকবেন ? এই প্রশ্ন তুলে মামলা করা হয়, কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। এবার সুপ্রিম কোর্টে চলে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারি কর্মীদের বাদ দিয়ে, কাউন্টিংয়ে কেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকবেন ? কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্য়ান্ট নিয়োগে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল এই মামলা। এবার সেই মামলারই শুনানি হতে চলেছে কাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টে।
আগামীকাল এই মামলার জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। এবং যেই দাবি নিয়ে কলকাতা রহাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, যেটাকে ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায়কেই চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে , গণনাকেন্দ্রগুলিতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নিযুক্ত করা হবে, এই সিদ্ধান্তকেই তৃণমূল চ্যালেঞ্জ করেছে। ‘গণনাকেন্দ্রে পক্ষপাতিত্ব হচ্ছে বলে মনে করলে ইলেকশন পিটিশন’, চাইলে ইলেকশন পিটিশন দাখিল করা যেতে পারে, জানিয়ে দেয় হাইকোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করলেও, সহমত নয় তৃণমূল কংগ্রেস। তাই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তাঁরা।



Post Comment