কলকাতায় কংগ্রেস দফতরে রক্তারক্তি ! প্রার্থীবিক্ষোভে ফাটল মাথা, অজ্ঞান হলেন মহিলা!

কলকাতায় কংগ্রেস দফতরে রক্তারক্তি ! প্রার্থীবিক্ষোভে ফাটল মাথা, অজ্ঞান হলেন মহিলা!

কলকাতা : বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে। তাই নিয়েই উত্তপ্ত  বিক্ষোভে বিধানভবন।  কেন প্রার্থী করা হল রোহন মিত্রকে, তাই নিয়ে বিক্ষোভে উত্তাল কংগ্রেস দফতর। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ , হাতাহাতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, একেবারে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। এক বিক্ষুব্ধ কর্মীর মাথা ফেটে যায়। এক মহিলা অজ্ঞান হয়ে যান। কার্যত যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে কংগ্রেসের দফতর। 

অন্যদিকে প্রার্থী ঘোষণার আগেই শ্রীরামপুরে কংগ্রেস কার্যালয়ে  একপ্রস্থ তাণ্ডব   হয়ে গিয়েছে। পার্টি অফিসে ঢুকেভাঙচুর চালায় বিক্ষুব্ধ গোষ্ঠী।  কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, কর্মীদের উপেক্ষা করেই প্রার্থী তালিকা তৈরি করেছে কংগ্রেস। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Previous post

লাফিয়ে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের…! আজ থেকেই চালু নতুন রেট, কলকাতায় কত হল দাম? জেনে নিন লেটেস্ট প্রাইস

Next post

‘মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না’, যৌথ সভা থেকে তীব্র আক্রমণ ওয়েইসির

Post Comment

You May Have Missed