‘উনিও দায় এড়াতে পারেন না…’, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

‘উনিও দায় এড়াতে পারেন না…’, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

Last Updated:

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে নিশানা করেছিলেন।

তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার
তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘উনিও দায় এড়াতে পারেন না…’’, এবার কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সুর চড়ালেন অগ্নিমিত্রা পাল। তবে শুধুমাত্র সুর চড়ানোই নয়, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের কথায়, ‘‘এর আগের সরকারের আমলেও অনেক সিট গঠন হয়েছে। তবে কোনও তদন্তের পরবর্তী পর্যায় কোনও দিন প্রকাশ্যে আসেনি। তবে তারাতলা কাণ্ডের পর যে স্পেশাল ইনভেসটিগেশন টিম বা সিট গঠন আগের সরকারের সিট ভাববেন না। তারাতলা কাণ্ডে যে সিট গঠন করা হয়েছে তারা তদন্ত করবে, শুধুমাত্র তদন্ত করাই নয়, তদন্তে কী উঠে এল এবং কী ব্যবস্থা নেওয়া হল সেটাও বাংলার মানুষ জানতে পারবেন।’’

এক ভিডিও বিবৃতিতে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,‘‘ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি না। আমি যেটা শুনেছি যে উনিই কলকাতা পুরসভায় শেষ কথা বলতেন। ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মেয়র হিসেবে আপনার কোনও দায় নেই ? কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ করে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন, ‘‘তারাতলার যে নকশা তাতে তো ফিরহাদ হাকিমের সই ছিল। তাই যদি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনায় গ্রেফতার করা হয় তাহলে ফিরহাদ হাকিমকে কেন পুলিশি তদন্তের মুখে পড়তে হবে না ?’’ এই প্রশ্নও তোলেন অগ্নিমিত্রা পাল। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘ফিরহাদ হাকিমের দোষেই তারাতলা কাণ্ডে যারা প্রাণ হারালেন তাঁদের পরিবারগুলি আজ ধ্বংস হলেন। তাই আপনি কেন তদন্তের বাইরে থাকবেন? আপনাকেও গ্রেফতার করা হোক ৷’’ বলে এবার জোর সওয়াল করলেন অগ্নিমিত্রা পাল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনা ঘটার দিনই নবান্নে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করে বলেছিলেন, ‘‘তৃণমূল সরকারের আমলে টাকার বিনিময়ে সুরক্ষার সঙ্গে আপোস করে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়া হত। আর বৃহস্পতিবার বিধানসভাতে তারাতলা ইসুতে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘‘তৃণমূল আমলে বহুতল ভেঙে পড়ার একাধিক ঘটনা ঘটলেও তা থেকে শিক্ষা নেয়নি তৃণমূল পরিচালিত পুরসভা বা পূর্বতন সরকার৷’’

তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘গার্ডেনরিচের মতো একাধিক ঘটনা ঘটেছে৷ কিন্তু আপনারা শিক্ষা নেননি, নিজেদের সংশোধন করেননি ৷ আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কী করেছেন আপনারা? একটাকেও ছাড়ার কোনও সিন নেই ৷ এই বিল্ডিং প্ল্যানটা ২০২৬ সালের ১৭ জানুয়ারি আপনারা অনুমোদন করেছিলেন৷ এ আপনাদের পাপের ফল৷ সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়-কে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন৷ আপনাদের প্রাক্তন মেয়রের সই রয়েছে এখানে৷ দেখুন কীভাবে ত্রুটিযুক্ত প্ল্যান আপনারা অনুমোদন করেছেন৷ এখানে আপনাদের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে৷ সব বের করেছি আমরা ৷ কাউকে ছাড়া হবে না।’’ আর এবার ফিরহাদ হাকিমকে সরাসরি গ্রেফতারের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অন্যতম হেভিওয়েট মুখ অগ্নিমিত্রা পাল।

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘উনিও দায় এড়াতে পারেন না…’, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

Post Comment

You May Have Missed