উত্তরপ্রদেশের ‘দবং’ IPS অজয় পাল শর্মাকে ঘিরে এত বিতর্ক কেন? কী অভিযোগ?
নয়াদিল্লি: সেনা, পুলিশ, সাঁজোয়া গাড়ি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এমনিতেই বেনজির পরিস্থিতি। সেই সঙ্গে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’, IPS অজয় পাল শর্মাকে নামানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে। সেখানে ফলতার তৃণমূলপ্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে তল্লাশি চালানো থেকে, প্রকাশ্যে তাঁর হুঁশিয়ারি দেওয়ার ভিডিও সামনে এসেছে। সেই নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই। এবার অজয়কে নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, “বিজেপি তাদের পরীক্ষিত এজেন্টদের পর্যবেক্ষকের নাম দিয়ে পাঠিয়েছে। কিন্তু তাতে কোনও ফল হবে না। পশ্চিমবঙ্গে দিদি আছেন, দিদিই থাকবেন।” (IPS Ajay Pal Sharma)
উত্তরপ্রদেশে ‘সিঙ্ঘম’ হিসেবেও পরিচিত IPS অজয়। তাঁকে নিয়ে এই মুহূর্তে জোর তরজা রাজ্য রাজনীতিতে। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মুখ খুলেছেন অখিলেশ। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি পর্যবেক্ষকের নামে রামপুর, সম্ভলে পরীক্ষিত নিজেদের এজেন্ট পাঠিয়েছে। কিন্তু এতে কিছু হবে না। দিদি আছেন, দিদি থাকবেন’। অখিলেশ আরও লেখেন, ‘ঠিক সময়ে বিজেপি এবং তাদের সঙ্গীসাথী, এই সব ‘অ্যাজেন্ডার এজেন্ট’দের যাবতীয় অপরাধমূলক কাজকর্মের তদন্ত হবে এবং কড়া পদক্ষেপ করা হবে। এরা আসলে অন্ধকার জগতের সদস্য, অফিসার হিসেবে কাজ করছে। ওদের পালাতে দেব না আমরা, আন্ডারগ্রাউন্ডে যেতেও দেব না। ওদের টেনে হিঁচড়ে আনা হবে। অপকর্মেপ সাজা পেতেই হবে ওদের। গণতন্ত্রে অপরাধীরা ছাড় পাবে না’। (West Bengal Election 2026)
प. बंगाल में भाजपा ने ऑब्जवर के नाम पर रामपुर व संभल में टेस्ट किये हुए अपने एजेंट भेजे हैं लेकिन इनसे कुछ होने वाला नहीं। दीदी हैं, दीदी रहेंगी!
सही समय आने पर भाजपा और उनके संगी-साथियों के इन जैसे ‘एजेंडों के एजेंटों’ की सारी आपराधिक करतूतों की गहरी जाँच होगी और बेहद सख़्त… pic.twitter.com/MlQuCiSn3p
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 27, 2026
আরও পড়ুন: ‘৫ তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেব বাইরে’, হুঙ্কার মদনের; বিজেপি বলল…
তৃণমূলের তরফেও IPS অজয়কে পশ্চিমবঙ্গে আনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, ‘যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ থেকে সরাসরি এক ‘এনকাউন্টার স্পেশালিস্ট’কে বাংলার নির্বাচনী ময়দানে নামিয়েছে কমিশন। নাম অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশে ‘সিঙ্ঘম’ নামে পরিচিত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত দক্ষণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে কমিশন নিয়োগ করেছে তাঁকে। কিন্তু এই সিঙ্ঘমের আসল পরিচয় জানেন? এই অফিসারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, তথ্যপ্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো মারাত্মক মামলা দায়ের হয়েছিল’।
আরও পড়ুন: দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কাল কত জন ভোট দিতে পারবেন স্পষ্ট নয়
ডায়মন্ড হারবারে IPS অজয়কে নিযুক্ত করা নিয়ে জাতীয় স্তরেও কাটাছেঁড়া শুরু হয়েছে। বিশেষ করে IPS অজয়ের রেকর্ড নিয়ে তরজা তুঙ্গে। কারণ বার বার তাঁকে ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়েছে—
- যোগী আদিত্যনাথের আস্থাভাজন হিসেবে পরিচিত IPS অজয়।
- উত্তরপ্রদেশে তিনি ‘এনকাউন্টার স্পেশালিস্ট’, ‘সিঙ্ঘম’ নামেও পরিচিত।
- ২০১১ ব্যাচের উত্তরপ্রদেশ পুলিশ ক্যাডারের IPS অফিসার।
- IPS হওয়ার আগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
- উত্তরপ্রদেশের নয়ডা, রামপুরের মতো বিভিন্ন জেলায় মোতায়েন ছিলেন।
- একাধিক এনকাউন্টারের জন্যই তাঁর নামের পাশে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ তকমা সেঁটে গিয়েছে।
- ২০২৫ সালের জানুয়ারি মাসে DIG হন। প্রয়াগরাজ কমিশনারেটে অ্যাডিশনাল পুলিশ কমিশনার হিসেবে কর্মরত তিনি।
- ২০২০ সালে ‘Cash for Postings’ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে। টাকার বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়ার অভিযোগ ওঠে। তদন্তে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশও করা হয়। সাসপেন্ড করা হয় তাঁকে।
- ২০২০ সালে এক মহিলা তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন, যেখানে তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলা হয়। ওই মহিলার দাবি ছিল, ২০১৬ সালে তাঁকে বিয়ে করেছিলেন IPS অজয়। পরে সরে দাঁড়ান।
- পাশাপাশি, ভুয়ো এনকাউন্টারের অভিযোগও রয়েছে IPS অজয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ পুলিশের সদর দফতরে অভিযোগ জমা পড়ে। ২০১৮ সালে আকবর নামের এক ব্যক্তির পরিবার অভিযোগ করে যে, বেঙ্গালুরু থেকে আকবরকে তোলে IPS অজয়ের টিম। শামলীতে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হয় তাঁকে।
- শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ IPS অজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। নিজের জেলযাত্রার জন্য IPS অজয়কে দায়ী করেন।



Post Comment