অবশেষে স্বস্তি! একধাক্কায় অনেকটা কমল রুপো ও সোনার দাম, আজ কত টাকা গুনতে হবে ?
কলকাতা : দিন দিন যে হারে সোনা ও রুপোর দাম বাড়ছে, এতে মধ্যবিত্তের গয়না বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। মানুষ সোনার দাম শুনে স্বর্ণকারের কাছে যেতে ভয় পাচ্ছে। তবে ১৩ ও ১৪ তারিখ যে পরিমান দাম বৃদ্ধি পেয়েছিল, আজ একধাক্কায় অনেকটা কমল এই মূল্যবান ধাতুর দাম। ১৩ মে সোনা আর রুপোর দাম বেড়েছিল প্রায় ১০ হাজার টাকা করে। তবে চলুন আজ ১৫ মে সোনা ও রুপোর দাম কোন জায়গায় পৌঁছেছে জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম –
শুক্রবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৫ হাজার ৮৯৬ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
এক ধাক্কায় অনেকটা কমল গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম। ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৫ হাজার ১০০ টাকা। আর ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫১ হাজার।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৪ হাজার ৪৬৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
সামান্য কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ১২ হাজার ৪০০ টাকা।
রুপোর দাম –
কমল রুপোর দামও। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ০৫৮ টাকা।
দাম বাড়া ও কমা নিয়ে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন ?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম যেভাবে ওঠা নামা করছে, আগামী দিনে হয়তো বড় লাফ দিতে পারে সোনা ও রুপোর দামে, এমন আশঙ্কা করছেন তাঁরা (Gold and Silver Rate Today)। তাই যাঁরা এই মূল্যবান ধাতুতে ইনভেস্ট করতে চান তাঁরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন – আমুলের পর এবার দাম বাড়াল মাদার ডেয়ারি, ৬টি প্রোডাক্টের দাম বৃদ্ধি
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।



Post Comment