অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
অকল্যান্ড: তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। ৩৮ বলে ১১৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা(Avishek Sharma)। নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে হাঁকিয়েছিলেন চতুর্থ শতরানের ইনিংস। এবার অকল্যান্ডে চতুর্থ টি-টােয়েন্টিতে নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বাঁহাতি ভারতীয় ওপেনারের। তিনি টেক্কা দিতে পারেন কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য়কে। কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রান করার নিরিখে এই দুই তারকাকে টেক্কা দিতে পারেন অভিষেক।
এমনিতেই ভারতীয়দের মধ্য়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ১১টি সেঞ্চুরি করার নজির গড়েছেন অভিষেক। টেক্কা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত তারকা ব্যাটারকে। এবার রানের নিরিখে ওপরের ওঠার পালা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৭০ ম্য়াচে ৬৯ ইনিংসে ২২৪০ রান করেছেন। নিজের ইনিংসে চারটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের দু বছরের মাথায় বর্তমানে অভিষেক শর্মা ভারতীয়দের মধ্য়ে কুড়ির ফর্ম্য়াটে ষষ্ঠ সর্বাধিক রানের মালিক।
কিন্তু আগামী ম্য়াচে সেই তালিকায় আরও ওপরের দিকে উঠে আসতে পারেন অভিষেক। আর ২৬ রান করতে পারলেই কে এল রাহুলকে টেক্কা দিয়ে এগিয়ে যাবেন অভিষেক। কে এল ৭২ ম্য়াচে এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে ২২৬৫ রান করেছেন। আর ৪৯ রান করতে পারলেই হার্দিক পাণ্ড্য়কেও টেক্কা দিয়ে ভারতীয়দের মধ্য়ে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে যাবেন অভিষেক। এই তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছেন রোহিত শর্মা (৪২৩১ রান), বিরাট কোহলি (৪১৮৮ রান) ও সূর্যকুমার যাদব (৩২৭২ রান)।
অকল্যান্ডে হতে যাওয়া চতুর্থ ম্যাচটি মায়াঙ্ক যাদবকে প্রথম একাদশে ফিরিয়ে আনার জন্য একটি আদর্শ সুযোগ। চোপড়া এই ম্যাচের জন্য অর্শদীপ সিংহকে বিশ্রাম দিয়ে ময়াঙ্ককে দলে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রিন্স যাদবকেও সুযোগ দেওয়ার পক্ষে মুখ খুলেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে আকাশ বলছেন, ‘অন্তত একটি পরিবর্তনের সুযোগ তো নিশ্চিতভাবেই রয়েছে। অর্শদীপ সিংহকে বিশ্রাম দিন। ময়ঙ্ক ও প্রিন্স দু’জনকেই খেলান। কারণ এই ধরণের ম্যাচেই তরুণদের সুযোগ দিতে হয়। প্রথম ম্যাচে ময়ঙ্ক সত্যিই ভালো বল করেছিল। তাহলে ওকে কেন খেলানো হবে না? আমি কেবল এই একটি পরিবর্তনের জন্যই সওয়াল করছি।’
৩০ অক্টোবর অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হবে দুটো দল।
Post Comment