কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে হার্দিক পান্ড্যর (Hardik Pandya) সফর কি দীর্ঘায়িত হবে, নাকি তাঁকে কোনও নতুন দলের জার্সিতে দেখা যাবে পরের আইপিএলে ?

IPL-এর আগামী মরশুমের আগে এই প্রশ্নকে ঘিরে আলোচনা তীব্র হয়েছে । হার্দিককে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির নাম সামনে আসছে । এরই মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সেই দলের নাম বলেছেন, যেখানে হার্দিক খেলার পাশাপাশি অধিনায়কত্ব করার সুযোগও পেতে পারেন । অশ্বিনের মতে, কলকাতা নাইট রাইডার্স (KKR) হার্দিকের জন্য ভাল বিকল্প ।

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে হার্দিকের সম্ভাব্য ট্রেড নিয়ে নিজের মতামত জানান । তিনি বলেন, KKR-এ হার্দিক অধিনায়ক হতে পারেন। ট্রেড নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন হর্ষিত রানা এবং রিঙ্কু সিং-এর নামও উল্লেখ করেন । তবে, এই খেলোয়াড়দের বদলে হার্দিককে দলে নেওয়ার কথা আপাতত শুধু একটি সম্ভাবনা। এখনও কোনও ট্রেডের আনুষ্ঠানিক তথ্য মেলেনি ।

গুজরাত টাইটান্সও হতে পারে বিকল্প   

হার্দিকের পুরনো দল গুজরাত টাইটান্স (GT) নিয়েও অশ্বিন একটি আকর্ষণীয় প্রস্তাব দেন। তিনি আশা প্রকাশ করেন যে, গুজরাত হার্দিকের বদলে রশিদ খানকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করতে পারে। এছাড়া রাজস্থান রয়্যালসের সম্ভাব্য বিকল্প হিসেবে যশস্বী জয়সওয়াল এবং স্যাম কারানের মতো খেলোয়াড়দেরও উল্লেখ করেন। অশ্বিনের মতে, মুম্বই ইন্ডিয়ান্সের একজন ভারতীয় উইকেটকিপারের প্রয়োজন। এর পাশাপাশি দলটি তাদের বোলিংও আরও শক্তিশালী করতে চাইবে ।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা

এই ৫ দলের নাম করলেন অশ্বিন    

অশ্বিন হার্দিককে পাওয়ার সম্ভাব্য দৌড়ে চেন্নাই সুপার কিংস (CSK), কেকেআর, রাজস্থান রয়্যালস (RR), গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস (PBKS)-এর নাম করেছেন। তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর এই দৌড়ে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন।

অধিনায়কত্ব এখন আর সবচেয়ে বড় শর্ত নয়    

অশ্বিনের মতে, হার্দিকের জন্য পরের ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব পাওয়া এখন আর জরুরি নয়। তিনি নিজের জন্য সঠিক দল বেছে নিতে চাইবেন। তবে, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

আরও পড়ুুন: প্রথমবার এক ম্যাচে ১০ উইকেট, বারাণসী গিয়ে বদলে যায় প্রদীপ্তর জীবন, জয়ের হ্যাটট্রিক বাংলার

Previous post

দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা

Next post

Ritabrata Banerjee: ‘পৃথিবীতে সত্যিকারের বেঁচে থাকাটাই…’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা

Post Comment

You May Have Missed