West Medinipur News: মহাবিহারের বাইরে দেওয়ালে খোদিত স্টাকো মূর্তি, মোগলমারির নেপথ্যে ইতিহাস জানলে চমকে যাবেন

West Medinipur News: মহাবিহারের বাইরে দেওয়ালে খোদিত স্টাকো মূর্তি, মোগলমারির নেপথ্যে ইতিহাস জানলে চমকে যাবেন

Last Updated:

West Medinipur News: দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহারের (খননকার্য স্থান) দেওয়ালে প্রাপ্ত মূর্তিগুলো অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক। এগুলো প্রধানত পোড়ামাটি বা স্টাকো (Stucco) শিল্প। বিহারের দেওয়ালে বা গায়ে সূক্ষ্ম স্টাকো শিল্পকর্ম দেখা যায়, যার মধ্যে বুদ্ধ এবং বোধিসত্ত্বদের বিভিন্ন মূর্তি অন্যতম।

+

News18

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষ তার প্রাচীনত্ত্বের জন্য বিখ্যাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক স্থাপত্য বয়ে চলেছে এককালের ইতিহাস। বাংলা ওড়িশা সীমান্ত লাগোয়া অত্যন্ত প্রাচীন ক্ষেত্র দন্তপুর বা দাঁতন। ২০০২-০৩ সালে প্রথম খননে একটি মাটির ঢিবি থেকে আলোকিত হয় বৌদ্ধবিহার। দাঁতন থানার মোগলমারী এলাকায় এই বৌদ্ধ বিহার ক্রমে পরিচিতি লাভ করে। বইয়ের পাতার পাশাপাশি একাধিক গবেষকের লেখায় উঠে এসেছে এই বৌদ্ধ বিহারের কথা।

২০০২-০৩সাল নাগাদ খননের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় মোগলমারি বৌদ্ধবিহারের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে শুরু হওয়া স্থানটির খননকালে ৬ থেকে ১২ শতকের মধ্যে একটি বৌদ্ধ বিহারের উপস্থিতি প্রকাশ পেয়েছে। নয়টি পর্যায়ে খনন কাজ হয়েছে দাঁতনের মোগলমারি বৌদ্ধ বিহারে। প্রথমের সাতটি পর্যায়ে খনন কাজের দায়িত্বে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অশোক দত্ত। তাঁর মৃত্যুর পর দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক প্রকাশচন্দ্র মাইতি। তাঁর তত্ত্বাবধানে দুটি পর্যায়ের খনন হয়েছে। ২০১৫-১৬ সালের খননে ৯৫টি ব্রোঞ্জের মূর্তি, যার মধ্যে ২৫-৩০টি বুদ্ধমূর্তি ছাড়াও অন্যান্য মূর্তি পাওয়া যায়। বহু প্রত্ন সামগ্রী পাওয়া গেছে মাটির নীচ থেকে।

আরও পড়ুন-বলিউডে বিরাট দুঃসংবাদ! প্রয়াত ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত জনপ্রিয় অভিনেতা রমাকান্ত, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

তবে এই মোগলমারির নেপথ্যে রয়েছে একাধিক ইতিহাস। চুন সুরকির দেওয়াল কিংবা বিভিন্ন ধরনের দেওয়ালে খোদিত মূর্তি এক একটি সময়ের ও এক একটি দেব-দেবতার ইতিহাসকে প্রকাশ করে। মোগলমারিতে ২০১১-১২ অর্থবর্ষে যে প্রত্নখনন হয়েছিল, সেই সময় মোগলমারিতে এই স্টাকো মূর্তিগুলি উন্মোচিত হয়। সমগ্র মহাবিহারের বাইরের দেওয়ালে এই স্টাকো মূর্তির অলঙ্করণ রয়েছে। তবে অধিকাংশ স্টাকো মূর্তি নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র মধ্যভাগে ১৩-১৪ টি মূর্তি অক্ষত অবস্থায় রয়েছে। তবে দীর্ঘদিন সংরক্ষণ না হওয়ার জন্য সেগুলিও ধীরে ধীরে ধ্বংস হওয়ার পথে।

আরও পড়ুন-রণবীরকে বয়কট! এখন কি বলিউডে কাজ করতে পারবেন ‘ধুরন্ধর’ অভিনেতা? FWICE-এর ব্যানের অর্থ কী জানেন?

তবে গবেষকরা এই সমস্ত মূর্তিগুলি দেখে তারা মতামত দিয়েছেন, এখানে অবলোকিতেশ্বর, মঞ্জুশ্রী, বজ্রযোগিনী-সহ বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর মূর্তিগুলি রয়েছে। তবে বেশ কিছু মূর্তির এখনও সনাক্তকরণ করা সম্ভব হয়নি। গবেষকদের মতে, মহাবিহারের মূল আয়তন ৮০ মিটার বাই ৮০ মিটার। এই মহাবিহারের সম্পূর্ণ যে বাইরের দেওয়ালে এই মূর্তিগুলি দিয়ে অলঙ্করণ করা ছিল। এই মহাবিহার এবং এই স্টাকো সাধারণভাবে নালন্দা, সারনাথ, বিভিন্ন বিখ্যাত বৌদ্ধ বিহার বা মহাবিহারগুলিতে দেখা যায়।  কিন্তু সেগুলোতেও বিলীন হওয়ার পথে।

ঐতিহাসিকদের অনুমান অনুযায়ী, এগুলি পঞ্চম-ষষ্ঠ শতাব্দীর সময়কার। মোগলমারিতে যে বিহার এবং মহাবিহার এবং বিহারিকা পাওয়া গেছে, কেবলমাত্র মহাবিহারেই এই স্টাকো মূর্তির অলঙ্করণ রয়েছে। বিহারিকাতে কোনও স্টাকো মূর্তির অলঙ্করণ নেই। স্বাভাবিকভাবে শুধু মাটি খনন করে বিভিন্ন দেবদেবীর মূর্তি উন্মোচন নয়, দেওয়ালে খোদিত একাধিক মূর্তিও প্রকাশ করে ইতিহাসকে।

Previous post

Purulia News: রেশন-পেনশন থেকে স্বাস্থ্য পরীক্ষা, প্রশাসনের এক ‘চালে’ দুয়ারে পৌঁছে গেল সব সুবিধা! সাতদিনের ‘অপারেশনে’ রেকর্ড অংশগ্রহণ

Next post

“কত WBCS অফিসার যে রয়েছে, যারা পাশ করেনি ..”, বিস্ফোরক তাপস রায়, কাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ?

Post Comment

You May Have Missed