West Bengal Election 2026 Live: সংসদে বিল বিতর্ক থেকে শুরু করে আজ একাধিক জেলায় সভা মমতা-অভিষেকের, দিনভর সব খবরের আপডেট
West Bengal Election 2026 Live: ‘উত্তরপ্রদেশ, বিহারের থেকেও খারাপ হাল হবে বাংলায়…!’ ফের হুমকি দিলীপের
‘‘খড়্গপুরে কারোর ক্ষমতা হবে না, আপনাদের উপর চোখ তুলে তাকানোর। কোনও মহিলার দিকে চোখ তুলে তাকানোর। কোনও ব্যবসায়ীকে হুমকি দেওয়ার।’’ শুক্রবার রাতে খড়্গপুরের গোলবাজার থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। নাম না করে এক তৃণমূল নেতার উদ্দেশ্যে দিলীপ বলেন, ২১নং ওয়ার্ডে আমি রোড-শো করেছিলাম। ওখানকার আমার ইলেকশন এজেন্ট, অ্যাডভোকেট অনুপমকে হুঁশিয়ারি দিয়েছে। বলেছে ৪ তারিখের পর এখানে থাকতে পারবে তো! আরে মাইকা লাল, আমি বলছি চার তারিখের পর তুমি কোথায় থাকবে ঠিক নেই! পালিয়ে বেড়াতে হবে বিভিন্ন রাজ্য। পুলিশকে ফের একবার হুমকি দিয়ে দিলীপ বলেন, এখানে যদি কোন পুলিশকর্মী থাকে, তাকে বলছি, খুব খারাপ দিন আসতে চলেছে। গুন্ডা-মাফিয়াদের অবস্থা উত্তরপ্রদেশ, বিহারে যেরকম হয়েছে। তার থেকেও খারাপ হাল বাংলায় হবে। তার থেকে ভাল, অনেক মাল কামিয়েছো, খাও-দাও-মস্তি কর। বউ-বাচ্চার সঙ্গে হাসিখুশি থাক। নাহলে কিন্তু বুলডোজার চলে যাবে। সারাজীবন জেলে কাটাতে হবে। কেউ বাঁচাতে পারবেনা। আর দিলীপ ঘোষ শুধু মুখে বলে না, করে দেখায়।



Post Comment