West Bengal Assembly Elections 2026: বিজেপির ‘টার্গেট’ ২০০ পার! নিশানায় IPAC, বর্ধমানের রোড শো-এ মেজাজে ‘মামা’ বিশ্বশর্মা

West Bengal Assembly Elections 2026: বিজেপির ‘টার্গেট’ ২০০ পার! নিশানায় IPAC, বর্ধমানের রোড শো-এ মেজাজে ‘মামা’ বিশ্বশর্মা

Last Updated:

দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। বুধবার বর্ধমানে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে ‘আইপ্যাক’ এবং তৃণমূল কংগ্রেস-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী ‘মামা’।

+

রোড শো-এ ছবি

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: লোকসভা নির্বাচনের আবহে সরগরম বাংলার রাজনীতি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। বুধবার বর্ধমানে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে ‘আইপ্যাক’ এবং তৃণমূল কংগ্রেস-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ওরফে ‘মামা’। পাশাপাশি, পশ্চিমবঙ্গে ২০০-এর বেশি আসনে বিজেপি জিতবে, বলে আত্মবিশ্বাসী তিনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ২০০-এর বেশি আসনে বিজেপি জিতবে আর প্রথম পর্বের ভোটে বেশিরভাগ সিটে জিতবে বিজেপি। বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভাতেও জিতবে বিজেপি।

নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতের গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই দ্বিতীয় দফার নির্বাচন। জোর কদমের প্রচার শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বুধবার ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের সুরে শহরজুড়ে জমজমাট প্রচার বিজেপির।এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিত্র ও বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সমর্থনে প্রচারে বর্ধমানে আসেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কার্জন গেট থেকে রাজবাটি পর্যন্ত বাদ্যযন্ত্র সহকারে রোড শো করেন তিনি।

রাস্তার দুপাশে দাঁড়িয়ে এদিন এই রাজ্যে ‘মামা’ হিসাবে বহুল পরিচিত হিমন্ত বিশ্বশর্মাকে অভিনন্দন জানান সাধারণ মানুষ। তাঁকে কোল্ড ড্রিংকসও দেন অনেকে। তা তিনি পানও করেন। রোড শো শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে আইপ্যাকে গুণ্ডা বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, ইলেকশনে বিজেপি থাকে, তৃণমূল থাকে,কংগ্রেস থাকে কিন্তু আইপ্যাক কোথা থেকে আসে? প্রশ্ন তুলে তিনি বলেন,

‘‘বাংলায় যে সিন্ডিকেট চলে, তোলাবাজি হয় আইপ্যাক করে।আইপ্যাকের ওপর যে তদন্ত হয়েছে তা একদম সঠিক। মমতা ব্যানার্জি আইপ্যাক এর অফিসে গিয়ে মুখ্যমন্ত্রী পদের গরিমা নষ্ট করেছে।’’

নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই আক্রমণ ও প্রতি-আক্রমণে উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক ময়দান। হিমন্ত বিশ্বশর্মার এই হাই-ভোল্টেজ প্রচার বর্ধমানের বিজেপি কর্মীদের মনোবল অনেকটাই বাড়াবে,বলে মনে করছেন বিশেজ্ঞরা।প্রখর গ্রীষ্মের দাবদাহে,তপ্ত পিচগলা রাস্তায় হিমন্তের পরশ কতটা সুফল এনে দেবে তা আগামী ৪ মে বলবে।

Previous post

West Bengal Assembly Elections 2026: সভা করার অনুমতিই পেলেন না রাহুল গান্ধি! শ্রীরামপুরে বাতিল সভা, প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্রেই ‘না’

Next post

West Bengal Elections 2026 News: এবারের ভোটে বিএলও-দের নয়া দায়িত্ব! শনাক্ত করলে তবেই ভোট দিতে পারবেন ভোটাররা নতুন নিয়ম কমিশনের

Post Comment

You May Have Missed