West Bengal assembly elections: যে এলাকার মানুষ বেশি ভোট দেবেন, তারাই পাবেন ১ কোটি টাকার এই উপহার! গোঘাটে নির্মল মাঝির বড় প্রতিশ্রুতি
Last Updated:
West Bengal assembly elections 2026: ভোটের ময়দানে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে এবার আদিবাসী অধ্যুষিত এলাকায় সরব তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। গোঘাটের কুমারগঞ্জে প্রচারে গিয়ে তিনি জানালেন, যে অঞ্চলের মানুষ বেশি সমর্থন জানাবেন, সেই এলাকায় দেওয়া হবে প্রায় ১ কোটি টাকার ভেন্টিলেটর সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: ভোটের ময়দানে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে এবার আদিবাসী অধ্যুষিত এলাকায় সরব তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। গোঘাটের কুমারগঞ্জে প্রচারে গিয়ে তিনি জানালেন, যে অঞ্চলের মানুষ বেশি সমর্থন জানাবেন, সেই এলাকায় দেওয়া হবে প্রায় ১ কোটি টাকার ভেন্টিলেটর সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স।
প্রচারের ফাঁকেই প্রার্থীর দাবি, এদিন কুমারগঞ্জ এলাকায় প্রায় এক হাজার আদিবাসী ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানের ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে, তেমনই উৎসাহও চোখে পড়ার মতো।শুধু বক্তব্যেই নয়, স্থানীয় সংস্কৃতির সঙ্গেও নিজেকে মেলাতে দেখা গেল নির্মল মাঝিকে। আদিবাসী ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে ধামসা-মাদল বাজিয়ে তিনি যেন সরাসরি যোগাযোগ গড়ে তোলার বার্তা দিলেন।
প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষের উচ্ছ্বাসও ছিল লক্ষণীয়। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি আরও জানান, গোঘাট বিধানসভায় জয়ী হলে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতাল নির্মাণ, প্রতিটি পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার কথাও বলেন তিনি। তাঁর কথায়, “কোনো গরিব মানুষ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন, সেটাই আমাদের লক্ষ্য।” সব মিলিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি, সাংস্কৃতিক মেলবন্ধন এবং দলবদলের দাবি, এই তিনকে সামনে রেখেই গোঘাটে প্রচারের গতি বাড়াচ্ছেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি।
Hugli,West Bengal




Post Comment