West Bardhaman News: টালির চাল ফুঁড়ে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, সামান্য ধূপকাঠি থেকে বড় বিপর্যয়! ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

West Bardhaman News: টালির চাল ফুঁড়ে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, সামান্য ধূপকাঠি থেকে বড় বিপর্যয়! ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

Last Updated:

West Bardhaman News: অসাবধানতার জেরে বসতবাড়িতে আগুন। টালির চাল ফুঁড়ে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ভয়াবহ আগুনের রূপ নেয়। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি বাড়ি। ছাই হয়ে গিয়েছে বাড়ির আসবাবপত্র থেকে জামাকাপড় সহ বহু মূল্যবান সামগ্রী। তবে বাড়ি ফাঁকা থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে দুর্গাপুরের এই ঘটনায়।

ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা
ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: হঠাৎ ‘আগুন – আগুন’ করে চারিদিক থেকে শুরু হল চিৎকার। শান্ত পরিবেশ মুহূর্তেই হয়ে উঠল চঞ্চল্যকর। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ভয়াল আগুনে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে জামাকাপড় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিন্তু ততক্ষণে বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কুনুরিয়াডাঙা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরুরিয়া ডাঙা এলাকার বাসিন্দা পরিমল হালদারের বাড়িতে আচমকাই এই আগুন লাগে। দমকল আধিকারিক এবং পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, ঘরে জ্বালানো ধূপকাঠি বা প্রদীপ থেকেই কোনওভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে ঘরের ভেতর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। কিছুক্ষণের মধ্যেই পরিমলবাবুর টালির চালের ফাঁক দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকলে গোটা এলাকায় হুড়োহুড়ি ও আতঙ্ক পড়ে যায়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাড়ির ভিতরে কেউ না থাকার কারণে বড়সড় বিপর্যয় আটকানো গিয়েছে বলেই ধারণা করছেন সকলে। অন্যদিকে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে অনুমান, অসাবধানতাবশত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। যা মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছিল। অন্যদিকে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত বলেই অনেকে আশঙ্কা করছেন। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: টালির চাল ফুঁড়ে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, সামান্য ধূপকাঠি থেকে বড় বিপর্যয়! ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

Previous post

West Bardhaman News: মাঠে বিকট শব্দে আছড়ে পড়ল বজ্রাঘাত, কিছু বোঝার আগেই লুটিয়ে পড়ল তিন খুদে! খেলতে গিয়ে চরম বিপত্তি

Next post

ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন জাহাঙ্গির ?

Post Comment

You May Have Missed