WB BJP Ministers Full List: শপথ নিলেন বাংলার নতুন ৩৫ মন্ত্রী, কারা হলেন পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী? রইল সম্পূর্ণ তালিকা
Last Updated:
WB BJP Ministers Full List: ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু। লোকভবনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ২৫০ জন অতিথি।
কলকাতাঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ঘোষণা হয়ে গেল রাজ্যের নতুন মন্ত্রীদের নাম। নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। সোমবার সকাল ১১টায় লোক ভবনে শপথ নিলেন বিধায়করা, একইসঙ্গে শপথ নিলেন মন্ত্রীরাও। এবারে পূর্ণমন্ত্রী হচ্ছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অজয় কুমার পোদ্দার, দুধকুমার মণ্ডল, কল্যাণ চক্রবর্তী
শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডলেরা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন মালতি রাভা রায়, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, কালিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা।
৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু, তাঁর সঙ্গেই পাঁচ জন মন্ত্রীও শপথ নেন। এ বার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হল। লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়াজগত, বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে। মোট তিনটি পর্যায়ে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। প্রথমে ১৩ জন পূর্ণ মন্ত্রীর শপথ গ্রহণ, তারপর প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় ১৩ জন, তারপরে ১০ জন, শেষ দফায় ১২ জনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
Jun 01, 2026 11:27 AM IST




Post Comment