Annapurna Yojana: ঝড়ের গতিতে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিলি মাথাভাঙায়! কত? উপভোক্তাদের সহযোগিতায় ঢেলে বন্দোবস্ত প্রশাসনের
Last Updated:
Annapurna Yojana: ১৫০০-র বদলে এবার মাসে ৩,০০০ টাকা পাওয়ার আনন্দে আত্মহারা মায়েরা। উত্তরবঙ্গের মাথাভাঙা পৌর এলাকায় কোনও রকম ভোগান্তি ছাড়াই যাতে সাধারণ মানুষ এই নতুন সরকারি প্রকল্পের সুবিধা পান, তার জন্য কোমর বেঁধে নামল প্রশাসন।
মাথাভাঙা, কোচবিহার: কোচবিহার জেলার মাথাভাঙা শহরে সাড়ম্বরে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিতরণের কাজ। মাথাভাঙা মিউনিসিপ্যালিটি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় মহিলাদের হাতে এই নতুন জনমুখী প্রকল্পের আবেদনপত্র তুলে দেওয়া হয়। এই প্রকল্পকে কেন্দ্র করে রোজ সকাল থেকেই মিউনিসিপ্যালিটি অফিস চত্বরে উপভোক্তা ও সাধারণ মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। তীব্র গরম উপেক্ষা করেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে উৎসাহের সঙ্গে ফর্ম সংগ্রহ করেন মায়েরা-মেয়েরা।
প্রশাসন ও মিউনিসিপ্যালিটি সূত্রে জানা গিয়েছে, ফর্ম বিতরণের প্রথম দিনেই প্রায় ৩০০টি আবেদনপত্র মহিলাদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। দ্বিতীয় দিনেও অনেক ফর্ম বিলি হয়েছে। সব মিলিয়ে প্রথম দু’দিনেই প্রায় ১৫০০ ফর্ম বিলি হয়। শুধুমাত্র ফর্ম বিলি করাই নয়, সাধারণ মানুষ যাতে কোনও রকম বিভ্রান্তির শিকার না হন এবং দালালের খপ্পরে না পড়েন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আবেদনপত্রটি কীভাবে নির্ভুল ও সঠিকভাবে পূরণ করতে হবে, তার জন্য মিউনিসিপ্যালিটি কর্মীদের পক্ষ থেকে মহিলাদের বিশেষ সহযোগিতা ও গাইড করা হয়। সরকারি কর্মীদের এই তৎপরতায় খুশি আবেদনকারীরা।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Jun 01, 2026 11:49 AM IST
Annapurna Yojana: ঝড়ের গতিতে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিলি মাথাভাঙায়! কত? উপভোক্তাদের সহযোগিতায় ঢেলে বন্দোবস্ত প্রশাসনের




Post Comment